আল্লাহ্ প্রদত্ত কামালাত ও চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ১৮৯ হযরত শায়খ উর্দু সাপ্তাহিক "তা" মীরে হায়াতে” প্রকাশিত মুহাম্মদ মিঞা মরহুমের একটি কঠোর সমালোচনামূলক প্রবন্ধ উচ্চেঃস্বরে পড়ে শুনানোর ব্যবস্থা করেন। উপস্থিত কেউ কেউ তাতে আহত বোধ করলেও শায়খ তাতে একটুও দ্বিধাবোধ করেননি। যিকির ও রূহানীয়ত এবং যুগবরেণ্য বুযুর্গানের প্রতি ভক্তদের দৃষ্টি আকর্ষণ হযরত শায়খ নিজে আধ্যাত্মিকতার উচ্চমার্গে অধিষ্ঠিত থাকা সত্তেও নিজের ভক্তদের দৃষ্টি যুগবরেণ্য শায়খদের বিশেষতঃ হযরত মাওলানা শাহ্ আবদুল কাদির রায়পুরীর দিকে তাগিদ সহকারে আকৃষ্ট করতেন। এটা তাঁর চরম লিল্লাহিয়ত ও নিঃস্বার্থ মনেরই পরিচয় বহন করে। আমার নামে লিখিত একটি পত্রে তিনি লিখেন £ "রায়পুর সম্পর্কেও আমি তাগিদ দিয়েই আরয করবো যে শত ব্যস্ততা সত্বেও মাঝে মাঝে একটু সময় বের করে নেবেন। চাচাজান১২ তো চলেই ঠোলেন। মওলানাও এখন সাহ্রীর প্রদীপতুল্য ( মানে আর বেশী দিন নেই), ব্যস্ততা তো মানুষের থাকেই, ব্যস্ততামুক্ত কবেই বা হওয়া যায়? ১৩-১৪ অপর এক পত্রে তিনি লিখেন $ "জনাবের রায়পুর সফরের গুরুত্ব এ বান্দার নিকট অনেক বেশী। বারবার আর তা” কি বলবো! বান্দা তো যোগ্য ব্যক্তিদের সেখানে যাওয়াকে খুবই জরুরী বিবেচনা করে থাকে। যখনই সময় পাওয়া যায়, একাগ্ততার সাথে কয়েকদিন সেখানে গিয়ে কাটিয়ে আসবেন।” এই বারবার তাগিদের কারণ হচ্ছে এই যে, শায়খ সমস্ত দ্বীনী, ইল্মী ও সমাজ সক্ারমূলক কাজের জন্য এমন কি দাওয়াত ও তাবলীগের কাজের জন্যও ইখলাস ও লিল্লাহিয়ত__কেবল আল্লাহ্রই সন্তুষ্টি হাসিলের জন্য কাজ করার প্রবণতা । হারারাতে-কৃল্বী ও বাতেনী উত্তাপের উপর তিনি অত্যন্ত গুরত্ত্ব আরোপ করতেন। তাঁর মতে এটা হচ্ছে স্টাম বা বাম্পত্ল্য-য' ব্যতিরেকে দ্বীনের গাড়ি চল্তেই পারে না। একটি পত্রে (২৬শে যিলকাদ, ৬৪ হিজরীতে লিখিত) তিনি লিখেন ঃ "ইর্জিনে আগুনের প্রয়োজন হয় আর লিল্লাহিয়তের আগুন এসব দরবারেই কেবল পাওয়া যায়।” ফ$ভা%্.21100901109.001
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।