আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৮৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) তাঁর উক্ত প্রেরণাই তীঁকে জামাতে ইসলামীর চিন্তাধারা ও তার প্রতিষ্ঠাতা মওলানা সাইয়েদ আবুল আলা মওদুদীর রচনাবলীর সমালোচনা, পর্যালোচনা ও ত্র্ট-বিচ্যৃতি নিরূপণ করতে বাধ্য করে। যখন তিনি জানতে ও দেখতে পেলেন যে, তাঁরই পূর্বসূরী ও মাশায়েখের বহু সাধনায় প্রজ্লিত এ উপমহাদেশের মহব্বতে এলাহী ও এশকে-রসূলের অন্নিশিখা এবং জনমনে আধ্যাত্মিক সাধনার প্রেরণাকে (যার বাহন ছিল সাধারণতঃ তাসাওউফ বা সৃফীবাদ) বিনষ্ট করার প্রচেষ্টা চল্ছে এবং নিজের দরস, দীক্ষা ও রচনাবলীর আলোকে কোন বিশেষ ফেক্হী মতবাদ ( হানাফী-শাফেয়ী-মালেকী-হাম্বলীর কোন একটি অনুবাদক ) আবশ্যিকভাবে অবলম্বন ও অনুসরণের যে তীব্র প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করছিলেন এবং যে পন্থায় প্রত্যেকেরই ' মুজতাহিদ” বনে যাওয়ার বিশৃংখলা সৃষ্টিকারী প্রবণতারোধ হয়েছিল এবৎ আইনম্মায়ে মুজতাহিদীন (বা মযহাব প্রবর্তক) ইমামগণের প্রতি, বিশেষভাবে ও সল্ফে সালেহীন বা প্রাচীন যুগের পূর্বসূরী মহাত্মাগণের প্রতি সাধারণভাবে যে শ্রদ্ধাবোধ গড়ে উঠেছিল তা" মওদুদী-রচনাবলীর দ্বারা বিনষ্ট হচ্ছে এবং খোদাতক্তি ও উবুদিয়তের অনুভূতি, পরকাল-চিন্তা, ঈমান ও এহ্‌তেসাবের উপর দ্বীনের রাজ-নৈতিক ও সাঞ্চাঠনিক ধারণাই প্রাধান্য বিস্তারে সচেষ্ট, তখন তিনি আর স্থির থাকতে পারলেন না। সাথে সাথেই তিনি তাঁর এক পুরনো বন্ধু ও সহকর্মীর১০ নামে যে সুদীর্ঘ পত্র লিখেন, তা” তাঁর অনুপস্থিতিতে পরবর্তীকালে *ফিতনায়ে মওদুদীয়ত” নামে প্রকাশিত হয়। দ্বিতীয়বার প্রকাশের সময় শায়খ পুস্তকটির নামকরণ করেন "জামাতে ইসলামী £ এক লমহায়ে ফিকরিয়া” (জামাতে ইসলাম 8 একটি প্রণিধানযোগ্য ব্যাপার)। মিসরের প্রেসিডেন্ট ও নেতা জামাল আবদুন নাসের যখন আরব জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের প্রবক্তা হয়ে মিসর তথা গোটা মধ্যপ্রাচ্যের ধর্মীয় চেতনা ও নবী করীম (সা.) ও ইসলামের সাথে আরবদের সংযোগ ও ঘনিষ্ঠতাকে বিদ্িত করে তুল্ছিলেন এবং কয়েকটি সাহসিকতাপূর্ণ পদক্ষেপে তাঁর সাফল্যের দরুন ভারতবর্ষের আলিমদের একটি বিরাট অংশ ও কিছু সংখ্যক ধর্মীয় সঞ্চঠন জামাল নাসেরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন১১ তখন এই ধর্মীয় চেতনাই শায়খকে তাঁর প্রতি বিরূপ করে তোলে। এ সময় শায়খের দরবারে জামাল আবদুন্‌ নাসেরের বিরুদ্ধে খোলাখুলি সমালোচনা হতো এবং শায়খ তাঁর বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করতেন। এমনকি রমযানুল মুবারকের ব্যস্ত সময়ে ইশার পর এক ভরা মজলিসে ফ$ভা%্.21100901109.001

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।