আল্লাহ্ প্রদত্ত কামালাত ও চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ১৮৭ "মাত্র ক'দিন আগে খবরের কাগজে রবিউল আউয়ালের মীলাদী জলসায় ... ... এর অংশ গ্রহণের ওয়াদার খবরটি পড়লাম। সেই অবধি ভাবছি, যে ব্যাপারে আমাদের গুরুজনগণ এতই নাক সিটকালেন, আজ 'আল-জমিয়ত পত্রিকা স্বয়ং তারই প্রচারণার জন্য যেন ওয়াকৃফ হয়েই রয়েছে।” (১১ই রবিঃ আউয়াল ৭৪ হিঃ তারিখের পত্র) এ চেতনার ফলশ্র্তিতেই শায়খ আমাকে অত্যন্ত তাগিদের সাথে হযরত মাওলানা শাহ্ ইসমাঈল শহীদের "তাকভীয়াতূল ঈমান” গ্রন্থের আরবী অনুবাদ করতে আদেশ দেন। (উক্ত কিতাবখানি উক্ত জামাআতের দৃষ্টিভঙ্গীর মুখপত্র স্বরূপ। নির্ভেজাল তাওহীদের এমন বলিষ্ঠ দাওয়াতের দৃষ্টান্ত বিরল।) ১৩৯৩ হিজরীর জিলহাঙ্জ মাসে (ডিসেম্বর ১৯৭৩ ইং) যখন এ লেখক মদীনা তাইয়িবায়, তখন তিনি আমাকে কিতাবখানির আরবী অনুবাদ করতে বলেন। আমি ওয়াদা করলাম, কিন্তু তিনি তাতে নিশ্চিন্ত হলেন না বরং আমার সফরসঙ্গী প্রিয়বর সায়্যিদ মুহাম্মদ ওয়াযেহ নদতীকে দিয়ে বলে পাঠালেন যে, মদীনা ত্যাগের পূর্বেই মসজিদে নববীতে বসে যেন কাজ শুরু করেই তবে যাই। সে মতে আমি ঠিক বিদায়ের দিন ২৯ অথবা ৩০শে যিলহাজ্জ পূর্বাহ্নে হাজীদের পূর্ণ ভিড় ও যিকির, তসবীহ ও দুরদের শোরগোলের মধ্যে বাবে জিব্রীল ও বাবে রহমতের মধ্যখানে বসে পুস্তকের ভূমিকার প্রথমাংশ লিখি এবং তৎক্ষণাৎই ওয়ায়েহ নদভী বাবে-উমরে উপবিষ্ট শায়খকে গিয়ে তা, শুনিয়ে দেন। শায়খ তাতে অত্যন্ত প্রীত হয়ে অনেকক্ষণ দু'আ করেন এবং এজন্য মুবারকবাদ দেন। ১৩৯৪ হিজরীর শেষদিকে বইয়ের অনুবাদকর্ম শেষ হয়ে যায়। বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ও উপাদেয় পাদটাকাও জুড়ে দেই। একটি দীর্ঘ ভূমিকা এবং লেখক-পরিচিতিও আমি তাতে সংযোজিত করি।৮ মুদ্রিত হওয়ার পর শায়খ প্রচুর সংখ্যায় তা" ক্রয় করে বন্ধুবান্ধুবও ভক্ত খাদিমদের মধ্যে বিতরণ করেন। ধর্মীয় মূল্যবোধকে অক্ষুণ্ন রাখার এ প্রেরণাই তাঁকে মদীনা তাইয়িবায় এমন একটি ব্যাপারে কলম ধারণে উদ্দীপ্ত করে-যা” একটা ব্যাপক ও সাধারণ ব্যাধিতে পরিণত হয়েছে। ব্যাধিটি হচ্ছে শব্রুমুণ্ডন। তিনি দাড়ি রাখা ওয়াজিব হওয়া সম্পর্কে একটি পুস্তিকা রচনা করেন। পুস্তিকাটি আরবীতেও অনৃদিত৯ হয়ে আরবদের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত হয়। আরব-সমাজে এ গাফলতিটি ব্যাপকভাবেই শুরু হয়ে গিয়েছিল। ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।