আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৮৬ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) উরুসের উন্নতি বিধানকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন! যাঁদের বাপ-দাদারা নিযামুদ্দীনের উরুসের সময় বস্তি ছেড়ে কয়েকদিনের জন্য বাইরে চলে যেতেন, তারাই আজ মনে করেন উরুসের ওসিলায় পাকিস্তান থেকে আসার সুযোগ পাওয়া বন্ধুদের সাথে দেখা সাক্ষাতের জন্য উরুসই হচ্ছে এক সুবর্ণ সুযোগ!” ১৯৪৯ ইংরেজিতে একবার শায়খের নজর পড়লো "আল-জমিয়ত” পত্রিকার একটি বিজ্ঞাপনের উপর। তাতে "শায়খুল হিন্দ পঞ্জিকার” ঘোষণা ছিল। পত্রিকার একটি সংখ্যায় উক্ত পঞ্জিকার উপর আলোকপাত করতে গিয়ে জনৈক সমালোচক লিখলেন ঃ "পঞ্জিকার গুরুত্ব বর্ধিত করেছে শায়খুল ইসলাম মাওলানা মাদানীর ছবি। গোটা পঞ্জিকার মূল্য এ এক ছবিতেই উঠে যায়।” শায়খ আর স্থির থাকতে পারলেন না। তিনি একটি বারের জন্যও ভাবলেন না যে, আল-জমিয়ত হচ্ছে উলামায়ে দেওবন্দের মুখপত্র এবং জমিয়তে উলামার নেতৃত্ব তাঁরই প্রিয় সম্মানিত বুযুর্গদের হাতে। সেই আলোচনাটি দেখেই এ দীনকে লিখিত একটি পত্রে তিনি লিখলেন $ "একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনার ও মাওলানা মনযুর নু*মানীর দৃষ্টি আকর্ষণ করছি। "শায়খুল হিন্দ জন্তরী” নামে নাকি একটি পঞ্জিকা বেরিয়েছে-য এখানো আমি দেখিনি। কিন্তু তার বিজ্ঞাপন জমিয়তের কাগজসমূহে বিশেষতঃ জমিয়ত সংখ্যায় মুদ্রিত হয়েছে। যদি এখনো না দেখে থাকেন, তবে জমিয়ত খ্যায় অবশ্যই তা” দেখে নেবেন। এ সম্পর্কে আল-জমিয়ত পত্রিকার ১৯শে এপ্রিল সংখ্যায় আলোচনা করতে গিয়ে হযরত মদনীর (আল্লাহ্‌ তাঁর মর্ধাদা বৃদ্ধি করুন) ছবির প্রশংসায় লিখিত হয়েছে $ "একথা বললে এতটুকু আতিশয্য হবে না যে, উক্ত পঞ্জিকার মূল্য এ এক ছবিতেই উঠে যায়।” আলেম সমাজের মুখপত্রের জন্য এটা অত্যন্ত অশোতনীয়। এরা যদি ছবি অকনকে নিন্দা করতে একান্তই অপারগ হন, তবে কমপক্ষে তার প্রশংসাকীর্তন থেকে বিরত থাকা উচিত। অসঙ্গত বিবেচনা না করলে আল-ফুরকান, ও 'তা”মীর' পত্রিকার এর সমালোচনা হওয়া চাই। ( ২৭ শে জমাঃছানী ৬৮ হিঃ/১৯৪৯ ইৎ) অনুরূপভাবে শায়খ একবার শুনতে পেলেন যে, একজন শ্রদ্ধেয় দেওবন্দী আলেম ১২ই রবিউল আউয়ালের এক মীলাদুন্নবী জলসায় অংশগ্রহণ করছেন। এ সম্পর্কে শায়খ এ দীনহীনকে লিখলেন £ ড$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।