আল্লাহ্ প্রদত্ত কামালাত ও চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ১৮৫ হিজরীতে রচিত হয়। তাতে গ্রন্থকারের নামের পূর্বে "মর্মাহত” শব্দটি লিখে স্বাক্ষর করেছিলেন-যাতে তার মর্মবেদনার কথাটি ব্যক্ত হয়েছিল। স্বাধীনতাউত্তর ভারতে (১৯৪৮-৪৯ সালে) যখন পুনরায় সেই বাধ্যতামূলক শিক্ষার উপর জোর দেয়া হলো, তখন শায়খ পুনরায় সক্রিয় হন। তিনি এ আইনের অন্তর্নিহিত সুদূরপ্রসারী বিষয়ের কথা যথার্থভাবে উপলব্ধি করেছিলেন। এ দীন লেখকের নামে ওরা জমাঃ ছানী (৬ই এপ্রিল, ১৯৪৯ ইৎ তারিখে লিখিত পত্রে তিনি লিখেনঃ 'পরিস্থিতির ক্রমাবনতির দরুন সব সময়ই চিন্তা হয়, কেউ মুসলমান থাকতে চাইলেও বুঝি থাকৃতে পারবে না। এর কোন সমাধানও খুঁজে পাচ্ছি না। আজকাল আমার সবচাইতে দুর্ভাবনার ব্যাপার হচ্ছে আমাদের মক্তবগুলো। সর্বত্রই বাধ্যতামূলক শিক্ষার জন্য লোকে জোর দিচ্ছে মক্তবের শিশুদের উপর। এ ব্যাপারে যদি কিছু আলাপ করতে চাইও তবে কার সাথে আলাপ করবো, কী আলাপ করবো, কিছুই ঠাউরে উঠতে পারছি না। যাদের উপর এব্যাপারে আশা করা যেতে পারতো, তাদের সাথে যখন এ প্রসঙ্গে কথা বলি তখন তীরা বেশ জীকালো বক্তৃতা করে বুঝাবার চেষ্টা করেন যে, মক্তবের এ পদ্ধতিটা নিছক সময়ের অপচয়। শিশুদের মূল্যবান সময়ের এভাবে অপচয় করার কোন মানেই হয় না। জাতীয় শিক্ষা বিশেষতঃ হিন্দী শিক্ষা ধর্মীয় প্রয়োজনেও এতটা জরুরী বলে তীরা বুঝাতে চেষ্টা করেন, স্যার সৈয়দ ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও বোধ হয় এতটুকু কোনদিন চিন্তা করেননি। ০০০০] 4)13 আল্লাহই সহায়। অনুরূপভাবে তিনি তওহীদ, ইন্তেবায়ে সুন্নত ও রদ্দে বিদআতের যে শিক্ষা ও উত্তরাধিকার তীর পূর্বসূরি পিতৃপূরুষ এবং উত্তাদ ও শায়খদের নিকট থেকে পেয়েছিলেন, তার সমর্থন ও সংরক্ষণে সদা তৎপর থাকতেন। দেশ বিভাগের পর রাজনৈতিক প্রয়োজনে কিছুসংখ্যক আলিম মুসলমানদের একত্রে সমাবেশ ও এদেশে বেঁচে থাকার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করতেন। তাই তীরা স্বাধীনতা উত্তরকালে প্রায় বন্ধ হয়ে যাওয়া উরুসের ও পুনর্জীবন দানকেও সমর্থন জানাতে থাকেন-যাতে করে মুসলমানরা পরম্পরে সাক্ষাৎ ও ভাবের আদান প্রদানের সুযোগ পান। এ সংবাদ পেয়ে শায়খ অত্যান্ত মর্মাহত হন। এক পত্রে তিনি লিখেন 8 "আল্লাহ্র শান, যুগের পরিবর্তন ও নিজেদের দুষ্কর্মের ফলই বলতে হবে যে, যে-দেওবন্দী জামাআত সর্বদা উরুস বন্ধের জন্য চেষ্টিত ছিলেন, আজ তাঁরাই ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।