আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৮৪ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) বিরাট দান আমার উপর এই ছিল যে বড় বড় পুণ্যাত্মা আল্লাহওয়ালা বুযুর্ানের অফুরন্ত শ্লেহ মমতা পেয়েছি। এজন্য আমি যতই গৰ করি না কেন তা" কমই হবে। কিন্তু যখন কিয়ামতের সেই ঘোষণা ০৯০৯০)। ৫21৮5110059 (পাপীরা আজ পুণ্যবানদের মধ্য থেকে সরে পৃথক হয়ে যাও)-এর কথা স্থৃতিপটে উদিত হয় তখন সকল গর্ব সকল আনন্দ মুহূর্তে মিলিয়ে যায়। হায়, যদি আপনাদের__ঘনিষ্ঠজন ও সুধারণা পোষণকারীদের-জোর সুপারিশ এ নাপাকের মসীলিপ্ত আমলনামাকে ধুয়ে মুছে ফেলে, তা”হলে তা” আপনাদের কত বড় দান হবে এ হতভাগ্যের উপর! নতুবা কাল কিয়ামতে যখন আমার নাপাক অবস্থা আপনাদের সম্মুখে উদ্ভাসিত হবে, তখন আপনার এ ঘনিষ্ঠ সম্পর্কের জন্য আক্ষেপ হবে-যে সম্পর্কের কথা আপনি আপনার বোম্বে থেকে লিখিত বিস্তারিত পত্রে লিখেছেন . , ,. | ইতি__ওয়াস্‌ সালাম যাকারিয়া, মাযাহিরুল উলুম ২৬ শে যিলকাদ,”, ৬৯ হিঃ ধর্মের ব্যাপারে আপোষহীনতা ও বিশুদ্ধ ধর্মীয় চিন্তাধারার হিফাযত আল্লাহ্‌ তা'আলা শায়খের চরিত্রে ধর্মের ব্যাপারে নিরাপোষ দৃঢ়তা এবং আপন পূর্বসূরি ও উলামায়ে হকের (যাঁরা সর্বদাই মুজাদ্দেদী ও ওলীআল্লাহী সিল্সিলার সাথে সম্পৃক্ত রয়েছেন) মতাদর্শকে আঁকড়ে ধরে থাকার গুণ দান করেছিলেন। এর কিছুটা ছিল তার সহজাত এবং কিছুটা তাঁর বংশগত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। এর ব্যতিক্রম বা অন্যথা তিনি কোনক্রমেই বরদাশত করতে পারতেন না। যখনই ভারতবর্ষে ইসলামের অস্তিত্ব ও মুসলমানদের ধর্মীয় স্বাতন্ত্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বা সংকট তিনি আঁচ করেছেন, তখনই তিনি অধীর ও ব্যথাতুর হয়েছেন। নিজে সে ফড়ন্ত্রের মুকাবিলায় সর্বশক্তি নিয়োগ করেছেন এবং প্রভাবশালী ব্যক্তিদেরকে সে ব্যাপারে কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হওয়ার আকুল আহবান জানিয়েছেন। ইংরেজ আমলে যখন প্রথমবার বাধ্যতামূলক শিক্ষা প্রবর্তনের আইন প্রণীত হলো,তখন শায়খ সে সংকট আঁচ করতে পেরে "কুরআনে আযীম ও জবরিয়া তা*লীম” (কুরআন ও বাধ্যতামূলক শিক্ষা) শিরোনামে একটি পুস্তিকা রচনা করেন। এ আইন প্রথমে দিল্লীতে কার্যকরী করা হয়। পুস্তিকাটি ১৩ই মুহাররম ১৩৫০ ড$ভা%্.21100901179.001

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।