আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৭৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) একটু হাসিমুখ হওয়ার প্রয়োজন দেখা দিলে বা কাউকে ধমক টমক দেওয়ার দরকার হলে বাহিকভাবে তখন তিনি পরিস্থিতির চাহিদা মুতাবিক নিজেকে কিছুক্ষণের জন্য বদলে নিতেন । সেই বিদায়ের দিনটি ছিল অভ্ূতপূর্ব। হযরত বসা ছিলেন। তীর চারদিকে জনতার বেশ ভিড় ছিল, কিন্তু তিনি এমনভাবে নিরিবিলি বসা ছিলেন, যেন সম্পূর্ণ একাকী, কারো সাথে একটু কথাও নেই। আপন মনে কেঁদে চলেছিলেন। দু” চোখ বেয়ে অশ্রুর ঢল নামছিল। গায়ের জামা চোখের পানিতে ভিজে চলেছিল। মনে হচ্ছিল যেন পানির কোন নলের নীচে বসে আছেন। সে কান্নায় কোন শব্দ ছিল না। হযরত হাত টিলা করে বসে ছিলেন। লোকজন একের পর এক মুসাফাহা করে যাচ্ছিলো। এক ভয়াতুর গম্ভীর পরিবেশ। এভাবেই লোকজন তাঁর কাছ থেকে বিদায় নিলেন। এ ধরনের অবস্থা যেহেতু সর্বদাই গোপন করে চলতেন, তাই নিজ চোখে না দেখলে এ বিবরণ আমার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হতো। আর দেখেছি বলে এখন এ বিবরণকেও যথেষ্ট মনে করতে পারছি না।”৫ তাঁর এই মহব্বত ও আন্তরিকতা তাঁর দরস, তীর রচনাবলী, এবং তাঁর সাথে বয়'আত ও ভক্তির সম্পর্ক প্রত্যেকটি ব্যাপারকে এমনি মহিমান্বিত করে তুলেছিল যা' কেবল 'আহ্‌লে ইশ্‌্ক' বা প্রেমিক ভূবনের লোকদের জন্যই নির্ধারিত। আল্লাহপ্রদত্ত তাঁর সমস্ত কামালাত ও কৃতিত্ব এবং গুরুস্থানীয় সমস্ত শায়খ ও ওলীআল্লাহ্গণের নিকট এত আদরণীয় ও ন্নেহভাজন হওয়া সত্ত্বেও তিনি নিজেকে কোন্‌ দৃষ্টিতে দেখতেন এবং নবী করীম (সা.)-এর দু'আ $ ্পএপএ কও চে দিত ৮০০ (হে আল্লাহ্‌! আমাকে নিজ চোখে ছোট ও লোকজনের চোখে বড় কর) তাঁর জীবনে কতটুকু প্রতিফলিত হয়েছিল, তার কিছুটা অনুমান করা যেতে পারে নীচের উদ্ধৃতিগুলো থেকে-যা” তাঁর লিখিত সেসব পাত্র থেকে নেয়া যা তিনি হিজাযের ঠিকানায় এ দীনকে লিখেছিলেন। শবাদ সালাম মসনুন। রায়বেরিলীর কাগজটি হস্তগত হলো। রওয়ানা হওয়ার আগে সাক্ষাত তো আমার মনও চাচ্ছিলো। কিন্তু সময় অত্যন্ত সংকীর্ণ। এত সংকীর্ণ সময়ের মধ্যে আপনার তশরীফ আনা কষ্টকর হবে । আমাকেও মওলবী ফ$ডা%.21100901179.001

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।