আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্‌ প্রদত্ত কামালাত ও চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ১৭৭ সেই পবিভ্রভূমি ও হাবীবের দেশের সাথে তাঁর হৃদয়ের যে সম্পর্ক ছিল এবং তার বিরহে তাঁর হৃদয় য়ে কীভাবে মথিত হতো, তার কিছুটা আচ করা যাবে নিম্নলিখিত বর্ণনা থেকে-যা তাঁর জনৈক একনিষ্ঠ খাদেম এ লেখকের নামে লিখেছিলেন। তিনি তাতে লিখেন £ "তায়েফ থেকে ফিরে উমরা করে (জায়্যিরানা থেকে ইহরাম বেঁধে) পরদিন জেদ্দা রওয়ানা হন। হেরেমের শেষ সীমায় অবস্থিত কৃয়াটির কাছেই মাগরিবের ওয়াক্ত হয়ে গোল। নামাযান্তে গাড়িতে আরোহণের প্রাক্কালে হযরতের ভীষণ কান্না পেলো। জেদ্দায় পৌছে মুহাম্মদ আলী সাহেবের বাসায় রাত্রি কাটালেন। সারা রাত এক অদ্ভুত অধীরতার মধ্যে কাটলো। হযরতের খেদমতে আমি ছিলাম আর ছিলেন জনাব আবুল হাসান সাহেব। অন্যান্য খাদেমগণ হযরতজীর সাথে পাশের কামরাগুলিতে ছিলেন। হযরত বারবার উঠে বসছিলেন। আমরাও টের পেয়ে জেগে উঠতাম। আবার কখনো শুয়ে থাকার ভান করতাম এবং চুপে চুপে লক্ষ্য করতাম যে হযরত কী করেন। এ অধমের বিগত ২২ বছরের মধ্যে কয়েকবারই দীর্ঘদিন ধরে হযরতের খেদমতে থাকান্প সুযোগ হয়েছে। হযরত সফরেই হোন, আর বাড়িতেই হোন, পরিবারের কনিষ্ঠ ও জ্যেষ্ঠদের মৃত্যুর শোকগ্রস্ত অবস্থায়, রমযানের রাতসমূহে, হজের সফরে, আরাফাতের সফরে প্রভৃতি বিভিন্ন সময়ে ও অবস্থায় হযরতের উদ্দেগাকুল ও আবেগঘন মুহূর্ত সময় দেখার সুযোগ অনেকবারই জুটেছে; কিন্তু এমন অবস্থা আর কখনও দেখতে পাইনি। কখনো খিড়কী দিয়ে মুখ বের করে রাস্তার দিকে তাকিয়ে আছেন আর মুখে বল্ছেন $ আবুল হাসান, আজই আরবকে আরো একটু দেখে নাও। আগামীকাল চলেই যেতে হবে। পরদিন বিমানবন্দরের ওয়েটিং রুমে বসা ছিলেন। দীর্ঘক্ষণ বসতে হলো। হজের মওসুম। সাথে পাকিস্তানযাত্রী সঙ্গী সাথীর ভিড়। জেদ্দায় বিদায় সম্বর্ধনাকারীদের নিকট থেকে বিদায় নিতেও বেশ দেরী হলো। এ দীন সেবক হযরতকে জীবনে কীদতে দেখেছি বহুবারই। অধিকাংশ সময়ই অপরিচিত লোকেরা তাঁর কান্নায় অবস্থা টের পেতো না। কিন্তু একটু গভীরভাবে তাকালে দেখা যেতো যে, হযরত কীদছেন। কোন কোন সময় নামায, তিলাওয়াত প্রভৃতির সময় হযরতের কান্না টেরও পাওয়া যেতো। কিন্তু চোখে এত পানি দেখা যেতো না। সাধারণতঃ এমন অবস্থায় কোন সাক্ষাৎকারী সাক্ষাৎ করতে আসলে অথবা হাসিখুশীর কোন প্রসঙ্গ এসে যাওয়ায় ১২ ড$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।