আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৭৬ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) হৃদয়বৃত্তি ও বিনয় শায়খের ইল্ম্‌, কিতাবাদি রচনার ব্যস্ততা, গান্তীর্য ও সৌম্যতা এবং সংযম ও সহিষ্টুতার ফানুসের মধ্যে প্রেম-শ্রীতি ভালবাসার যে অগ্নিশলাকা বিরাজমান ছিল, ওয়াকিফহাল মহলের চোখে তা, গোপন ছিল না। তীর সৃষ্টি উপাদানসমূহের মধ্যে যেন প্রেমপ্রীতির ভাগটাই একটু বেশী পড়েছিল। তীর অবস্থা কবি সওদার ভাষায় 8 ৮-+০-০ ০৮৮৮ন্ শি শিশিই নি ০০১ ৬ ৩-১৩০ ৬৮ পো ০৯১ ₹ ওঁ বর "সব উপাদানে বনী আদম বাড়তি কিছুটা আগুন রয় সেই না অনলে গড়িল বিধাতা প্রেমিক-হৃদয় আগুনময়।” ইশক ও মহত্বতের সেই জওহর, প্রেমের সেই অস্নিস্ফুলিংগ তখনই চোখে পড়তো, যখন ইশৃকে এলাহী, নবী করীম (সা)-এর প্রসঙ্গ বা আল্লাহ্র দরবারে যারা পৌছে গেছেন, সেসব বুযুর্গ মনীষিগণের প্রসঙ্গ উঠতো। এ দীন লেখক তার প্রথম হিজায সফরের সময় মদীনার পথ ঘাটের বিবরণ ও কিছু না”তিয়া কবিতা সম্বলিত একটি পত্র মদীনা শরীক থেকে পাঠালে তা”২ হাতে পেতেই শায়খের মধ্যে এক অভূতপূর্ব প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। যারা কাছে ছিলেন, তীরা বর্ণনা করেন যে, একজন সুকণ্ঠী খাদেমের প্রতি সুর করে না,তিয়া কবিতাগুলো শুনাবার নির্দেশ হলো। কালটা ছিল শ্রীম্মকাল। রমযানের মাস। তখন ইতিকাফ চলছিল। কয়েকজন খাদেম শায়খের হাত-পা টিপছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, কবিতা আবৃত্তির সময় শায়খ জোশ ও আবেগে আপ্লুত হয়ে বারবার বিঘৎ পরিমাণ লাফিয়ে উঠছিলেন! গা টিপায় রত খাদেমগণ লক্ষ্য করেন যে, এ সময় বারবার তাঁর দেহে বিদ্যুৎপ্রবাহ খেলে যাচ্ছিলো। কোন মতেই তিনি তার অবস্থা গোপন করতে পারছিলেন না। এ দীন লেখক বহুবার দেখেছেন যে, তিনি তাঁর একটি পাগুলিপি৩ থেকে হযরত খাজা নিযামুদ্দীন আউলিয়ার কিছু বিবরণ হযরত রায়পুরীকে শুনাচ্ছেন। শায়খ পার্শেই একটি চৌকিতে উপবিষ্ট ছিলেন। বিবরণ শুনে তাঁর শরীরে এমনি কম্পন সৃষ্টি হলো যে, গোটা চৌকিটা অহরহ কীঁপছিলো। মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেবসহ যে হজ্জ করেন, নে হজ্জ থেকে ফিরে এমনিভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কীদছিলেন, যেমনটি ফুঁপিয়ে ফুঁপিয়ে শিশুরা কাঁদে তাদের মায়ের কোল থেকে বিচ্ছিন্ন করলে ।৪ ফ$ডা%্.21100901109.001

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।