আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্‌ প্রদত্ত কামালাত ও চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ১৭৫ ব্যাপকতা আল্লাহ্‌ তা'আলা শায়খের জীবনে এমনি ব্যাপকতা দান করছিলেন যে, তাঁর জীবনে অনেকবারই আগুন ও তুলা কীচ ও লোহার একত্র সমাবেশ ঘটিয়ে একাধারে পরস্পর বিরোধী গুণাবলী যে বিরাজ করতে পারে তা তিনি দেখিয়ে দিয়েছেন। একাগ্রচিত্ততা ও নির্জনতাপ্রিয় হওয়ার সাথে সাথে বিভিন্ন পথ ও মতের মেহমানদের আতিথখ্যের হক আদায় করা, তাদের সেবাযত্ব ও সম্মান করা, ইল্ম ও আমলের চাহিদাগুলোকে একই সাথে পুরণ করে যাওয়া, বিভিন্ন মতেরই কেবল নয়, একেবারে পরস্পর সংঘাতমুখী মতাদর্শ ও আন্দোলনের ধারকবাহকদের আস্থাভাজন ও শ্রদ্ধাভাজন থাকা এবং একই সাথে তাদের সকলের স্বীকৃতি দেওয়া ও তাদের পক্ষ থেকে সাফাই দেওয়ার সুকঠিন কাজটি শায়খ যেভাবে সাফল্যের সাথে পারতেন, তাতে তাঁর সমকক্ষ লোক পৃথিবীতে খুবই বিরল। কংগ্রেস ও মুসলিম লীগের চরম বিরোধ, থানাভবন ও দেওবন্দের চরম দূরত্বের যুগেও উভয় মহলের কাছেই তিনি সমান প্রিয় এবং শ্রদ্ধা ও আস্থার পাত্র ছিলেন এবং তিনি সকল বিরোধ ও তিক্ততার উর্ধে ছিলেন। হয়রত রায়পুরী ও তাঁর ভক্ত অনুরক্তদের গড়া "জামাআতে আহরার” এবং তার নেতা মাওলানা আতাউল্লাহ্‌ শাহ্‌ বুখারী মরহুম এবং মাওলানা হাবীবুর রহমান লুধিয়ানবী মরহুম ঠিক তেমনি তাঁর ঘরকে তীদের নিজেদের ঘর এবং তীর সত্্াকে তাঁদের অত্যন্ত শুভাকাঙক্ষী ও মঙ্গলকামী সত্ত্বা বলে বিশ্বাস করতেন, যেমনটা মনে করতেন মাওলানা আশেক এলাহী মীরাটী সাহেব ও হযরত থানবীর খলীফা ও মুরীদগণ। হযরত মাওলানা সায়্যিদ হুসায়ন আহমদ মাদানী (র)-এর সাথে তীর বিশেষ অন্তরঙ্গতা এবং হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরফ আলী থানবী (র.-এর প্রতি তাঁর অটুট ভক্তি তাঁদের মধ্যে বিরাজমান চরম রাজনৈতিক বিরোধের যুগেও সর্বজনবিদিত ছিল। তাঁর রচিত )৮:৮| ৮১1, 1,০3| তাঁর সেই মধ্যমপন্থী ও ভারসাম্যপূর্ণ মিলনধর্মী রুচির এক উজ্জ্বল নমুনা_যা' আল্লাহ্‌ তা'আলা তাঁকে দান করেছিলেন এবং যা, অনেকবারই সেসব ধর্মীয় গ্রুপকে একত্রিত ও সমন্বিত করেছিল-যাঁরা একই কেন্দ্র ও একই ধর্মীয় দৃষ্টিভঙ্গির অধিকারী হওয়া সন্তেও ভাই ভাই ঠীই ঠাই হয়ে রয়েছিলেন। তীর এই চরিত্রমাহাত্ম্যের জন্যই বিভিন্ন পথ ও মতের অনুসারী ও বিভিন্ন শায়খের মুরীদগণ তাঁদের ইল্মী ও আমলী যেকোন সমস্যা দেখা দিলে তাঁরই দ্বারস্থ হতেন এবং তীরা সন্তোষজনক সমাধানও তীর কাছ থেকে লাভ করতেন। ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।