আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৭৪ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) শায়খের দুনিয়ার প্রতি নির্লিপ্ততা ও তাওয়াকুল বা আল্লাহ্‌নির্ভরতাও তীর উচু হিম্মতেরই পরিচায়ক। তিনি পার্থিব কারকারণের দিকেও কোনদিন নিজে খেয়াল করতেন না। ভাড়ার এমন একটি বাড়িতে তিনি বসত করা শুরু করলেন যার সম্পর্কে মশহুর ছিল যে এ বাড়ির বাসিন্দাগণ বাঁচেন না। সত্যি সত্যি এ বাড়িতে পর পর কয়েকটি মৃত্যুই সংঘটিত হলো। প্রথমে আব্বাজান, তারপর আম্মাজান, অবশেষে অনুজ। কিন্তু এতদসত্ত্েও শায়খের সে বাড়ি ছাড়াবার নামটিও নেই। কোনদিন সে বাড়িটি কিনবে এমন কোন চিন্তাভাবনাও ছিল না। কিন্তু গায়েব থেকে এমন ব্যবস্থাই হলো যে, বাড়িটি কিনতেই হলো। ঘরখানা আধা-কীচা ছিল। বাড়ির সদর-অন্দর দু”দিকেই স্থান সঙ্কুলানের অভাবে বাইরে লোকজনের বসার এবং ভিতরে থাকবার জায়গার অসুবিধা হতো। অনেক তক্তজন এদিকে তীর দৃষ্টি আকর্ষণ করলেও "দুনিয়া কয়দিনের বলে তিনি তা এড়িয়ে যেতেন। বাইরের যে কক্ষে থাকতেন, তার ছাদ পুরনো ও ভাঙ্গা ছিল। দীর্ঘকাল পর্যন্ত একটি স্তস্তের উপর কোনমতে দীড়িয়ে ছিল। অবশেষে তাঁর ম্যানেজার মওলবী নসীরউদ্দীন একবার তাঁর রায়পুর অবস্থানকালে তীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগালেন। তিনি হযরত রায়পুরীকে লিখলেন £ আমি ঘরের কাজ ধরিয়েছি। আপনি শায়খকে এক সপ্তাহকাল বেশী আপনার কাছে ধরে রাখবেন। হযরত নানা বাহানায় তাঁকে রায়পুরে ধরে রাখলেন। সে সুযোগে কামরাটি পাকা করে দেওয়া হলো। বৃষ্টি থেকে রক্ষা ও সৌন্দ্যবৃদ্ধির জন্য ছাদের সাথে পাকা কার্নিশও বানিয়ে দেওয়া হলো। শায়খ ফিরে এসে কার্িশ দেখে ভীষণ অসন্তুষ্ট হন এবং একে একটি অপচয় বলে আখ্যায়িত করে নিজেই তা ভেঙ্গে ফেলেন এবং তার স্থলে সেই পুরনো টিনের শেড আবার সেখানে লাগিয়ে দিলেন। যখন মেহ্মানদের বসার স্থান আর রইলো না, তখন এ কামরার বিপরীত দিকে একটি ছাদযুক্ত খোলা ঘর বানিয়ে দেওয়া হলো- যেখানে সাধারণতঃ মেহমানদের দুপুরের খানা পরিবেশন করা হতো। পোশাক-পরিচ্ছদ ও ঘরের আসবাবপত্রের ব্যাপারে এবং ব্যক্তিগত সমস্ত ব্যাপারেই তিনি স্বল্পে তুষ্ট, নির্লিগ্ু, আল্লাহ্র উপর ভরসাকারী, বে-পরোয়া এবং স্বাধীনচেতা, লোকে কিছু বলে বা বলবে, তার ধারও ধারতেন না তিনি কোনদিন। সাজগোঁজ বা পরিপার্যের কোন তোড়জোড় ছিল না তাঁর জীবনে । ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।