আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্‌ প্রদত্ত কামালাত ও চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ১৭৩ সেবা ও অতিথিপরায়ণতায়, সংসার সম্পর্কে নির্লিপ্ততা ও আল্লাহ্‌-নির্ভরতায়, তথা তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে। ধনৈশ্বর্যকে তিনি কোনদিনই গুরুত্ব দেন নি। উচ্চবেতনের চাকুরী ও কত সুবর্ণ সুযোগকেই না তিনি পদাঘাত করেছেন! ঝিনজানার এক বিশাল পৈত্রিক জামিদারী-য' অতি সহজেই তার করায়ত্ত হতে পারতো এই বলে হেলায় হাতছাড়া করে দিয়েছেন যে, এজন্যে কিছু করবার বা ভাববার মতো সময় আমার নেই। এমন সিংহ্হদয় ছিলেন বলেই প্রিয়জনদের প্রয়োজনেও তিনি বিরাট অংকের খণ করতে একটুও দ্বিধা করতেন না। মাওলানা ইউসুফ সাহেব মাওলানা ইলিয়াস সাহেবের ইন্তিকালের পর যখন সপরিবারে হজ্জ করতে যান, তখন তিনি ৪০,০০০ চল্লিশ হাজার টাকা কর্জ নিয়ে তীকে দিয়ে দিলেন!১ তাঁর এ অভ্যাসের দরুন কখনো কখনো তাঁর খণের পরিমাণ ষাট হাজার (৬০, ০০০) টাকা পর্যন্ত পৌছে যেতো । কিন্তু আল্লাহ্‌ তা'আলা প্রত্যেক বারই সে খণভার লাঘব করে দিয়েছেন এবংখণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। তীর সে সিংহহদয়ের পরিচায়ক একটি ঘটনা বর্তমান যুগে বলতে গেলে অকল্পনীয় বরং অনেকের কাছে অবিশ্বাস্যই বলতে হবে যে, একবার এমন একজন বুযূর্ণ আলিমের ইন্তিকাল হলো-যাঁর সাথে সহকর্মীরূপে একত্রে শায়খ দীর্ঘকাল কাজ করেছিলেন এবং যাঁর কাছে তিনি কিছু পড়েছিলেনও। মৃতের পরিত্যক্ত সম্পদ বন্টন ও খণ পরিশোধের ব্যবস্থার জন্য যখন তীর আত্মীয়-স্বজন ও উত্তরাধিকারীরা সমবেত হলেন, তখন তাঁর উত্তরাধিকারীরা তাঁর খণ শোধে অপারগতা প্রকাশ করলেন। মৃত্যের খণের পরিমাণ ছিল পাঁচ হাজার টাকা (ভারতীয়)। শায়খ নির্দিধায় সে খণ পরিশোধের দায়িত্ব আপন কীধে নিয়ে নিলেন এবং যথারীতি তা শোধও করে দিলেন। অতিথিদের সংখ্যাধিক্য, ব্যয়বৃদ্ধি, যাতায়াতকারীদের ভিড়, নানা প্রকার বর্ধিত দুশ্চিন্তা, উপর্যৃপরি প্রাণান্তকর ও বিয়োগান্ত ঘটনাবলী, প্রাণাধিক প্রিয় কনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠদের ইন্তিকালে মর্মবেদনা বিশেষতঃ ভাতিজাবৎসল চাচা মাওলানা ইলিয়াস সাহেব এবং প্রাণাধিক প্রিয় ও শত গবের ধন ভাই ও জামাতা মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেবের আকম্মিক ইন্তিকালের মত হৃদয় বিদারক ঘটনাবলী সহ্য করা এবং এতদসত্তেও দৈনন্দিন জীবনের নির্ঘন্ট যথারীতি পালন ও প্রসন্ন হৃদয়ে থাকা এবং অতি থিআপ্যায়নে একটুও ব্যতিক্রম দেখা দেওয়া বা ভাটা না পড়াটা তাঁর অনন্য সাধারণ ধী-শক্তি ও আল্লাহ্প্রদত্ত হিম্মত ছাড়া সম্ভবপর হতো না। ড$ডা%.21100901179.001

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।