১৭২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) আচরণ যতটুকু না করতেন, তার চাইতে বেশী তাঁকে তিনি মানতেন একজন শায়খ ও বুযুর্গ হিসাবে । তার পরিচয় পাওয়া যায় তাঁরই স্বহস্থ লিখিত পত্র পাঠে-যা সৌভাগ্যক্রমে এ দীন লেখকের কাছে সংরক্ষিত রয়েছে এবং সৌভাগ্যই বলতে হবে যে, চিঠিপত্র সাধারণতঃ তিনি অন্যেদের দিয়ে লেখাতে অভ্যস্ত হলেও এ পত্রখানি নিজের হাতেই তিনি লিখেছিলেন। চিঠিখানি হুবহু নিম্নে উদ্ধৃত করছি ঃ আস্সালামু আলায়কুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার প্রতি আপনার সুধারণাকে আমি নিজের জন্য সৌভাগ্য এবং আল্লাহ্র দরবারে একটা বড় আশার ব্যাপার বলে মনে করি। আল্লাহ্ আপনাকে সুঘী রাখুন এবং আমার প্রতি আপনাকে প্রসন্ন রাখুন এবং একনিষ্ঠভাবে ও প্রশান্ত হৃদয়ে 'নিসবতে-মুহাম্মদীয়া” নসীব করুন! আল্লাহুম্মা আমীন! মন চাইছিল যে, রমযানুল মুবারক আপনার মধুর সান্নিধ্যে কাটুক। কিন্তু মনের যে একাগ্রতা তোমার কাম্য, তা ব্যতিক্রম করা চাই না। আপনার মত উচু পর্যায়ের ধী-শক্তি সম্পন্নদের পরিবার-পরিজন কর্তৃক বিদ্রিত বাধাগ্রস্ত হওয়াটা মন মেনে নিতে নারাজ । কিন্তু আল্লাহ্ চাহেতো উত্তম সেটাই হবে-যে দিকে মনের গতি হয়। বাহক কাধ কারণ যাই হোক্ না কেন। রমযানুল মুবারকে বান্দাও দু' আপ্রার্থী। ভুলবেন না কিন্তু। এ বান্দার জন্য আপনার অস্তিতু উভয় জাহানের পুঁজি স্বরূপ। তা” হলে দু'আটা তো মন প্রাণ থেকে আশা চাই। কিন্তু আফসোস্, মনপ্রাণ কোন্ অজানার দেশে কিছুই জানি না। হে আল্লাহ্! তৃমি রহম কর! হে আল্লাহ্ তুমি দয়া কর! ঘরের সবাইকে দু'আ রইলো। প্রিয়র হাকীম আউয়ুবকে সালাম বলে বলে দেবেন যেন হিম্মত রাখেন, গাফলতি না করেন। আপনার রমযানের দৈনন্দিন কর্মসূচী লিখে জানাবেন। ইতি ওয়াস্সালাম। -বান্দা মুহাম্মদ ইলিয়াস ১৪ই ফেব্রু ১৯২৯ ইং (ডাকখানার শীল মোহরের তারিখ) উচ্চ সাহস ও উচ্চাকাঙক্ষা হচ্ছে সেই কেন্দ্রবিন্দু যাকে কেন্দ্র করে হযরত শায়খের গোটা জীবন আবর্তিত হয়েছে। তীর চরিত্রের এ মৌলিক গুণের বহিঃপ্রকাশ ও বিকাশ আমরা লক্ষ্য করেছি তীর গ্রন্থাদি রচনায়, ইবাদত-বন্দেগীতে ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।