১৬৬ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) উলুমের উস্তাদ নির্বাচিত হন। ১৩৮৭ হিজরীতে দাওরায়ে হাদীছের উত্তাদ হয়ে প্রথমবার আবু দাউদ শরীফ পড়ান। সেই থেকে আবু দাউদের অধ্যাপনা তাঁরই উপর ন্যস্ত রয়েছে। শায়খের পক্ষ থেকে ইজাযতে বায়আত বা খিলাফতও ইনি লাভ করেন। শায়খের কিতাবাদি রচনার কাজে তিনি সহকারীরূপেও কাজ করেছেন। "আল কাওকাবুদ্ দুররী আলা জামি'ইৎ তিরমিযী” কিতাবের শুরুতে তাঁর একটি দীর্ঘ ভূমিকা রয়েছে-যা” ১৩৯৪ হিজরীতে প্রকাশিত হয়। মাওলানা মুহাম্মদ সালমান সাহেব ১৩৮৬ হিজরীতে দাওরায়ে হাদীছ পড়েন। দরসে বুখারীতে হযরতের ক্লাসে সাধারণত ইনিই হাদীছের মতন (0:০0 পড়তেন। ১৩৮৭ হিজরীর শাওয়াল মাস থেকে এ'র শিক্ষক জীবনের সূচনা হয়। ১৩৯৬ হিজরীতে হাদীছের উস্তাদতালিকায় তাঁর নামও যুক্ত হয়। মিশকাত শরীফের দরস তাঁরই উপর ন্যস্ত রয়েছে। শায়খের লিখিত আরবী কিতাবাদির বিন্যস্ত করার কাজে মাওলানা মুহাম্মদ আকীল ও মাওলানা মুহাম্মদ সালমান সাহেব সহকর্মীরূপে কাজ করেন। রমযানে শায়খের ই*তিকাফের সমাবেশসমূহে কুরআন শরীফ শুনানো তথা তারাবীহ্র ইমামতীর দায়িত্ব অত্যন্ত সুচারুভাবেও কৃতিত্বের সাথে ইনিই পালন করতেন। হযরতের বয়ঃপ্রাপ্ত দৌহিত্রদের সকলেই মাদ্রাসার শিক্ষা জীবন সমাপ্ত করেছেন। এদের সকলেই মাশাআল্লাহ্ আলিম-ফাযিল এবং এরা সকলেই ইলমী খেদমত ও জ্ঞানচর্চায় মশগুল রয়েছেন। এঁদের মধ্যে হযরতের দৌহিত্র ও মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেবের পুত্র মাওলানা মুহম্মদ শাহেদ সাহেব মাযাহেরী উল্লেখযোগ্য । ইনি জীদরেল আলিম, তেজ-কলম তরুণ লেখক এবং গবেষণা কর্মে ইনি উৎ্সাহী। "মকতুবাতে ইল্মিয়া,” "উলামায়ে মাযাহিরুল উলুম আওর উন কি ই'লমী ও তাসনীফী খেদমাত”, "তারীখে মাযাহিরুল উল্ম জিল্দে দুওম) প্রভৃতি তাঁরই তাসনীফী খেদমতের উজ্জ্বল নমুনা । হযরত শায়খ তাঁকে অত্যন্ত ভালবাসতেন এবং তীরই চেষ্টায় হযরত শায়খের বেশ কয়েকটি পাগুলিপি ও পত্রাবলীসংকলন প্রকাশিত হয়েছে। হযরতের অপর দৌহিত্র মওলভী মুহাম্মদ যুবায়র সাহেব (ইব্ন মাওলানা ইনামুল হাসান সাহেব)-ও মাযাহিরুল উলৃম থেকে পাশ করেন। লেখাপড়া শেষে হযরত শায়খের তত্বাবধানে আধ্যাত্মিক সাধনায় মগ্ন হন এবং মদীনা মুনাওয়ারায় শায়খ তাঁকে খিলাফতও দান করেন। তিনি তাঁর মহিমান্বিত পিতার তত্বাবধানে ফ$ডা%$.21100901109.001
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।