১৬৪ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) মুহাম্মদ শাহেদ, হাফিজ মুহম্মদ রাশেদ, হাফিজ মুহম্মদ সুহায়ল ও মুহম্মদ সাজিদ তাঁরই গর্ভে জন্মগ্রহণ করেন। ৪. মওলভী মুহাম্মদ তালহা সাহেব-ইনি হযরতের দ্বিতীয় সহধর্মিণীর গর্ভজাত দ্বিতীয় সন্তান। ২রা জমাঃউলা ১৩৬০ হিঃ (২৮ শে মে, ১৯৪৭ ই৭ শনিবারে জন্মগ্তহণ করেন। প্রথমে কুরআনে পাক হিফয করেন ১৬ই রজব, ১৩৭৫ হিঃ তারিখে হযরত মাওলানা শাহ্ আবদুল কাদির রায়পুরী সাহেবের মজলিসে তাঁর খতম সম্পন্ন হয়। ২রা জমাঃউলা ১৩৭৬ হিঃ (৫ই ডিসেম্বর ১৯৫২ ই তারিখে সাহারানপুরে ফার্সী শিক্ষার হাতে খড়ি হয়। ১৩৭৬ হিজরীর ১লা শাবান তারিখে ফার্সী শিক্ষা সমাপ্ত হওয়ার পর আরবী শিক্ষা শুরু করার জন্য নিযামুদ্দীন (দিল্লীতে) যান। সেখানে বিভিন্ন উত্তাদের কাছে আরবী শিক্ষা করে ১৩৮১ হিজরীতে সাহারানপুর ফিরে আসেন এবং জামেয়া মাযাহিরুল-উলুমে ভর্তি হয়ে 'শরহে জামী”, “হিদায়া আউয়ালায়ন,” 'মকামাতে হারীরী” প্রভৃতি পড়েন। হাদীছ পড়েন মাদ্রাসায়ে কাশেফুল উল্মে ১৩৮৩ হিজরীতে বুখারী তিনি হযরত মাওলানা ইনামুল হাসান সাহেবের কাছে, তাহাবী হযরত মাওলানা ইউসুফ সাহেবের নিকট, তিরমিযী ও মুসলিম শরীফ মাওলানা উবায়দুল্লাহ্ সাহেবের নিকট এবং আবূ দাউদ শরীফ মাওলানা ই যহারুল হাসান সাহেবের নিকট পড়েন। দ্বীনী শিক্ষা অর্জন সমাপ্ত হওয়ার পর হযরত রায়পুরী সাহেবের হাতে বায়আত হন এবং তারপর তাঁর সর্বজন শ্রদ্ধেয় আব্বার পৃষ্ঠপোষকতায় কায়মনোবাক্যে যিকির ও শোগলে লিপ্ত হন। ১৩৯১ হিজরীর রবিউল আউয়াল মাসে হযরত তাঁকে ইজাযতে -বায়আত বা খিলাফত দান করেন। হযরতের ইন্তিকালের পর শাওয়াল ১৪০২ হিজরীতে মাযাহিরুল উলৃমের পৃষ্ঠপোষকরূপে হযরতের স্থলাভিষিক্ত হন। ৫. মাওলানা মুহাম্মদ আকীল সাহেবের সহ্ধর্মিণী-এ' স্বামী মাওলানা হাকীম মুহাম্মদ আইয়ূব সাহেবের পুত্র। হযরতের এ কন্যাটি হচ্ছেন তাঁর দ্বিতীয় সহধর্মিণীর গর্ভজাত প্রথমা কন্যা । ৬ই রমযান ১৩৬৬ হিঃ (২৫শে জুলাই ১৯৫৪ ই তারিখে এর জন্ম হয়। ৮ রবিউছ ছানী, ১৩৮১ হিঃ (১৯ শে সেপ্টেম্বর, ১৯৬১ ইং তারিখে এর বিবাহ হয়। হযরত রায়পুরী (রহ) বিবাহে থাকবেন এই উদ্দেশ্যে বিবাহটি হয় রায়পুরে। মোহরে ফাতেমী মোহর ধার্য করে হযরত মাওলানা ইউসুফ সাহেব বিবাহ ফ$ডা%্.21100901109.001
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।