১৬২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) ইমাম শায়খ আবদুল্লাহ্ যাহিম জানাযার নামাযে ইমামতি করলেন। নামাযান্তে বাবে-জিব্রীল দিয়ে বের হয়ে জান্নাতুল বাকীতে লাশ নিয়ে যাওয়া হলো। শবযাত্রায় লোকের প্রচুর ভিড় ছিল। এমন ভিড় অন্য কারো জানাযায় দেখা গিয়েছে কিনা সন্দেহ। কবর হযরতের বাসনা অনুসারে আহ্লে বায়তের সীমানায় এবং হযরত সাহারানপুরী সাহেবের কবরের পাশেই দেওয়া হয়। সাহেবজাদা মাওলানা তাল্হা ও আলহাজ্জ আবুল হাসান কবরে নামেন এবং তা বন্ধ করেন। এভাবে হযরতের সুদীর্ঘকালের বাসনা পূর্ণ হলো। একটি বিষয় লক্ষ্য করলাম, ইন্তিকালের একদিন পূর্বে হযরত এক এক করে প্রত্যেককে কে কি করছেন, জানতে চান। সুফী ইকবাল সাহেব, আলহাজ্জ আবুল হাসানকে ও আমাকে নিজেই সরাসরি জিজ্ঞাসা করেন। সাহেবজাদা মাওলানা তালহা পাশে অন্য কামরায় ছিলেন। তাঁর কাছে খাদেমকে এই বলে পাঠালেন যে, হযরত জিজ্ঞাসা করছেন, আপনি এখন কোন কাজে আছেন? সকলেই কিছু না কিছু পড়ার, যিকির করার বা কুরআন শরীফ তিলাওয়াত প্রভৃতির কথা বললেন। শুনে তিনি চুপ করে রইলেন। এ অধমকে যখন প্রশ্ন করলেন, তখন আলহাঙ্জ আবুল হাসান আমার জবাব দেবার আগেই বললেন, ইনি তো এখন ফার্মেসীতে গিয়ে রোগীদের চিকিৎসা করবেন! শুনে হযরত বললেন, এও একটা কাজ হলো নাকি? এতে বুঝা গেল, জীবনের শেষ মৃহূর্ত পর্যন্ত হযরত তাঁর সংশ্লিষ্ট লোকদের ব্যাপারে তাদের আমলের ব্যাপারে চিন্তিত ছিলেন। দাফন-কাফনের পর হযরতের জনৈক খলীফা দেখলেন, কে যেন বলছেন £ 2০691528419: 2৮58 'তীঁর জন্য জান্নাতের আট দরজাই খুলে দেয়া হয়েছে।” অপর একজন পরদিন হুযুর পাক (সা.)-এর রওযা মুবারকে যিয়ারত করতে গিয়ে অনুভব করলেন, হুযূর আকদাস সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম যেন বলছেন £ তোমাদের শায়খকে ইল্লীনের সর্বোচ্চ স্তরে স্থান দেয়া হয়েছে। এমন মানুষ লাখ-লাখ, কোটি-কোটি মানুষের মধ্যে দু'এক জনই হয়ে থাকে। হুলিয়া শায়খ অত্যন্ত সৌম্যদর্শন পুরুষ ছিলেন। সৌন্দর্যের সাথে সাথে আল্লাহ্ তাঁকে ফ$ভা%$.21100901109.001
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।