আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

রোগশোক ও ওফাত ১৬১ অধীরভাবে অপেক্ষা করা হয়েছিল, পথে গাড়ী বিকল হয়ে যাওয়ায় সময়মত তাঁরা এসে পৌছতে পারেন নি, আর যেহেতু ইশার সময়ের কথা এলান করা হয়ে গিয়েছিল, তাই এ সময় আর পরিবর্তন করাও ছিল অসম্ভব ব্যাপার। সর্বত্র টেলিফোনে খবর দিয়ে দেয়া হলো। মগরিবের পর লাশ গোসল দেয়া হলো। এ ব্যাপারে তদারক করলেন মাওলানা আকীল সাহেব ও মাওলানা ইউসুফ মাতালা সাহেব। গোসল প্রদানের সময় ভক্ত খাদেমদের অনেকেই উপস্থিত ছিলেন। প্রত্যেকেই এ পুণ্য কাজে অংশ গ্রহণে আগ্রহী ছিলেন। উপস্থিত ভক্তও ঘনিষ্ঠজনদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন মাওলানা ইউসুফ মাতালা, আলহাজ আবুল হাসান, মওলভী নজীব উল্লাহ, হাকীম আবদুল কুদ্দুস, প্রিয়বর জা'ফর, মাওলানা শাহ্‌ আতাউল্লাহ্‌ বুখারী-তনয় শাহ্‌ আতাউল মুহায়মেন, সৃফী আসলাম, মওলবী সিদ্দীক, মওলবী ইহ্সান, কাষী আবরার, আবদুল মজীদ প্রমুখ । ডাঃ মুহাম্মদ আইয়ুব সেই যে হাসপাতালের ছাড়পত্রের জন্য গিয়েছিলেন, পূর্ণ দু'ঘন্টা পর ফিরে এসে জানালেন যে, হাসাপাতালের ছাড়পত্র নেওয়ার ব্যাপারে কিছুটা আইনের জটিলতা আছে। এজন্য সাহেবজাদা তাল্হা সাহেবকেই যেতে হবে। তাই মাওলানা তাল্হা সাহেবকেও সাথে যেতে হলো। কবরস্থানের লোকজনের কবর খুঁড়বার জন্যে বললে তাঁরা জানালো যে, হাসপাতালের ছাড়পত্র ছাড়া কবর খুঁড়তে পারবে না। এ সময় ইশার মাত্র পৌনে এক ঘন্টা বাকী ছিল। দ্বিতীয়বার উপরোক্ত পরামর্শকারিগণ পরামর্শ করলেন যে, এত কম সময়ের মধ্যে যেহেতু কবর খুঁড়ে তৈরী করা নামায কঠিন হবে, সুতরাং ফজরে জানাযার নামায পড়াই উত্তম হবে। এর একটু পরেই সায়্যিদ হাবীব সাহেব আসলেন। তিনি বললেন, আমি নিজে গিয়ে কবরের জায়গা দেখিয়ে দিয়ে এসেছি। কবর খনন শুরু হয়ে গিয়েছে। প্রায় বিশ মিনিট পর হাসপাতালের ছাড়পত্রও এসে গেল এবং কবর প্রস্তুত হয়ে গিয়েছে বলেও খবর এলো। এছাড়া কবরস্থানওয়ালারা তাদের বিশেষ মুর্দা বহনের খাট নিয়ে হাযিরও হয়ে গেল অর্থাৎ ইশার পনের মিনিট পূর্বেই জানাযার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল। সুতরাং পূর্বতন পরামর্শ অনুযায়ী জানাযার খাট (শবদেহ) 'বাবুস সালাম” নামক তোরণ দিয়ে হেরেম শরীফে নীত হলো। ইশার ফরযের পর পরই এখানকার প্রথা অনুযায়ী হেরেম শরীফের ১১ ফ$ডা%্.21100901109.001

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।