আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৬০ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া রে) অবস্থাই চলতে থাকে। আমি অধীন বার বার নাড়ির স্পন্দন ও রক্তচাপ প্রভৃতি দেখছিলাম। ইন্তিকালের সামান্য পূর্বে সাহেবজাদা মাওলানা তাল্হা জিজ্ঞাসা করলেন £ এটাই কি অন্তিম সময়? আমি মাথা নেড়ে ইতিবাচক জবাব দিলে তিনি উচ্চস্বরে "আল্লাহ্‌, আল্লাহ্‌,” বলতে শুরু, করলেন। এ সময় হযরত দুবার জোরে-জোরে শ্বাস টেনে চির জীবনের জন্য চুপ হয়ে গেলেন। চক্ষুদ্বয় আপনা আপনি বন্ধ হয়ে এলো আর আত্মা চিরশান্তির ধামে প্রস্থান করলো। তখন ঘড়িতে ঠিক পাঁচটা চন্লিশ মিনিট অর্থাৎ মগরিবের তখন ঠিক দেড় ঘন্টা বাকী ছিল। ১1৮৮৯ ৮৮০৪১ আগত এ 0০ ৮01-9১৯ ৭৪) 01১4০ ৪ ৩১৯০০স৮৯। ভিড ও এ০1৮৪ ০15 যে মহাত্মার গোটা জীবন অতিবাহিত হয়েছে সুন্নতেরই পায়রবী করে, প্রাকৃতিকভাবে তীর ইন্তিকালও নির্ধারিত হলো মহানবীর মহান সুন্নতের অনুসরণে সোমবার আসর ও মগরিবের মধ্যবর্তী সময়ে। এ সময়ে উপস্থিত আত্মীয় স্বজন ও ভক্ত-খাদেমদের অবস্থা কী ছিল, তা, ভাষায় বর্ণনাতীত। তখন পাশে ছিলেন সাহেবজাদা মাওলানা মুহাম্মদ তাল্হা সাহেব, মাওলানা আমীন সাহেব, তীর পুত্র জা'ফর আলহাঙ্জ আবুল হাসান, মওলবী নজীব উল্লাহ, সুফী ইকবাল, মাওলানা ইউসুফ মাতালা, হাকীম আবদুল কুদ্দুস, মওলবী ইসমাঈল, মওলবী নযীর, ডাঃ আইয়ূব, হাজী দিলদার আস'আদ, আবদুল কাদির ও এই অধম (ডাঃ ইসমাঈল)। কালবিলম্ব না করেই দাফন-কাফনের ইন্তেযাম শুরু হলো। ডাঃ আইয়ুবকে হাসপাতালের সার্টিফিকেট আনবার জন্য ততক্ষণাৎ পাঠিয়ে দেয়া হয়েছিল। সাহেবজাদা মুহাম্মদ তালহা সাহেব, মাওলানা আকীল সাহেব ও অন্যান্য ভক্ত ও খাদেমদের মধ্যে তখন এ নিয়ে পরামর্শ হচ্ছিল যে, দাফন ইশার পরে হবে নাকি ফজরের পরে? কেননা, কোন কোন ঘনিষ্ঠ প্রিয়জনের মক্কা শরীফ থেকে আসার ছিল। তীদের আসার সময়টা যেহেতু জানা ছিল, তাই ইশা পর্যন্ত তীদের পৌছে যাওয়াটা অনেকটা নিশ্চিত ছিল। তাই ফজরের সময় পর্যন্ত বিলম্বিত না করে ইশার সময়ই জানাযা হওয়াই স্থিরীকৃত হলো। এ সিদ্ধান্ত ঘোষণা করে দেয়াও হলো। কিন্তু চিরদিন এ আফসোস থেকেই যাবে যে, যে প্রিয়জনদের জন্য ফ$ভা%.21100901109.001

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।