রোগশোক ও ওফাত ১৫৯ মনসুর, ডাঃ আবদুল আহাদ প্রমুখ। রক্ত প্রভৃতি পরীক্ষায় ডাঃ ইনসিরামূল হক সাহেবের সহযোগিতা উল্লেখযোগ্য। যকৃত ও মুত্রাশয়ের দুর্বলতা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। রক্ত প্রত্রাব দেখানো ও চিকিৎসা এবং অন্যান্য তদবির যথারীতি চল্তে থাকে। খাবার প্রায় বন্ধই ছিল। বোতলের মাধ্যমে গ্লুকোজ পানি ইত্যাদি শিরায় দেওয়া হচ্ছিল। ২১ শে মে জুমুআর নামায হেরেমের জামাআতে মাদ্রাসা উলৃমে শরইয়্যার সদর দরজায় আদায় করেন। ২৩ শে মে রোববার পর্যন্ত বাহ্যত স্বাস্থ্য কিছুটা ভালই ছিল। এদিন যুহরের পর শ্বাসকষ্ট শুরু হয়। কালবিলম্ব না করেই তাৎক্ষণিকভাবে তার জন্য ব্যবস্থা প্রহণ করা হলো। মাগরিবের আধ ঘন্টা পূর্বে আমি যখন ফার্মেসীতে কর্মরত ছিলাম, এমন সময় হযরতের খাদেম মওলভী নজীব উল্লাহ্ টেলিফোনে হযরতের শরীর খুবই খারাপ বলে জানালে সাথে সাথেই আমি গিয়ে উপস্থিত হলাম। লক্ষ্য করলাম শ্বাসকষ্ট অনেক বেড়ে গ্েছে। আমি পরীক্ষা করে ইঞ্জেকশন দিতেই কয়েক মিনিটের মধ্যেই শ্বাসকষ্ট কমে গেল এবং শ্বাস- প্রশ্বাস স্বাভাবিক পর্যায়ে চলে এলো। ইশার পর আমার ঘরে যাওয়া পর্যন্ত অবস্থা মোটামুটি ভালই ছিল। ২৪ শে মে ফজরের সময় ও অবস্থা অপেক্ষাকৃত ভালই ছিল। হযরত কিছু কিছু কথাও বলছিলেন। অবশ্য দুশ্চিন্তার একটা কারণ ছিল, গতকাল যুহরের পর থেকে একবারও প্রস্রাব হয় নাই। সকাল আটটায় পুনরায় শ্বাসকষ্ট শুরু হলো। তার জন্য এবং প্রস্রাবের জন্য ব্যবস্থা দেয়া হলো। ফলে যুহর ও আসরের মধ্যবর্তী সময়ে প্রত্রাব তো হলো, কিন্তু শ্বাসকষ্টের জন্য ইঞ্জেকশন ও অক্সিজেন দেওয়া সত্বেও দুপুর বারটা পর্যন্ত অস্থিরতা থাকে । কখনো বলছিলেন, বসাও, কখনো বলছিলেন, শোয়াও। আবার কখনো বলছিলেন, ওষুধ আন। সময় সময় সশব্দে 'ইয়া করীম” "ও করীম” বলে আর্তনাদ করছিলেন। আমি অধম যেহেতু সর্বক্ষণ পাশে বসা ছিলাম, মাঝে মাঝে আমার হাত ধরে জোরে চাপ দিচ্ছিলেন। এগারটার দিকে যখন আলহাঙ্জ আবুল হাসান বালিশ উঁচু করলেন, তখন আমার দিকে তাকিয়ে বললেন ৪ "ডাক্তার সাহেব আছেন?” আবুল হাসান বললেন ৪ 'জী হাঁ, এই তো ডাক্তার ইসমাঈল” এ কথা শুনে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। এই ছিল তাঁর জীবনের অন্তিম আলাপ। তারপর যুহর পর্যন্ত কেবল "ইয়া করীম” "ও করীম” বলছিলেন। যুহরের পর নেই যে চুপ হলেন, শেষ পর্যন্ত এ ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।