আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

রোগশোক ও ওফাত ১৫৭ টেলিফোন এসেছে যে, অবস্থা সন্তোষজনক নয়। মাঝে মাঝেই শায়খ সংজ্ঞা হারিয়ে ফেলছেন। চিকিংসকগণও তীর স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগমুক্ত নন। তারপর আমি থাকতে থাকতেই আবার টেলিফোন এলো, এখনো উদ্বেগজনক অবস্থা চল্ছে এবং স্বাস্থ্যের কোনরূপ উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। বজপাততুল্য সংবাদ ১৮ই মে তারিখে আমরা লক্ষ্ৌ ফিরে আসলাম। ২৫শে মে ১৯৮২ ইৎ /২রা শা”বান ১৪০২ হিঃ তারিখে দিল্লী থেকে টেলিফোনযোগে এবং মদীনা তাইয়িবা থেকে সেখানে তখন অবস্থানরত মওলতী সাঈদুর রহমানের তারবার্তা মারফত আকস্মিকভাবে বজাঘাততুল্য দুঃসংবাদটি কানে এলো । ৮৬৩) ০ ০০৭০ ৮৭৮০1 ঈ। ৩০ লোুলী] ০৮৫০৭। তা ওরে অবুঝ মনরে আমার বিলাপ করো সংগোপনে, ঘটেই গেল সেই অঘটন ভেবেছিলে যাহা মনে। অন্তিম সময় শায়খের মৃত্যু সংক্রান্ত বিস্তারিত বর্ণনা হযরত শায়খের একান্তই ভক্ত অনুরক্ত খাদেম ও তীর সার্বক্ষণিক চিকিৎসক বন্ধুবর ডাঃ ইসমাঈল সাহেবের পত্র থেকে উদ্ধৃত করে, স্বয়ং তাঁরই ভাষায় লিখে দিচ্ছি-যা' তিনি ঘনিষ্ঠজনদেরকে লিখিত পত্রে লিখেছিলেন। তিনি লিখেন £ হযরত আকদাস (র.)-এর রোগশোক তো বেশ কয়েক বছর ধরেই চল্ছিল। ১২ই মে বুধবারের পূর্ব পর্যন্ত স্বাস্থ্য তৃলনামূলকভাবে ভালই ছিল খাওয়া- দাওয়াও করতেন, কথাবার্তাও ঠিকমতো বলতেন। পরামর্শ চাইলে সবসময়ের মতো পরামর্শও দিতেন। মাওলানা আকীল সাহেব মুসলিম শরীফের তাকরীরের যে ইল্মী কাজ করছিলেন, দৈনিক তার এদিন লিখিত অংশটি বাদ ইশা হযরতকে যথারীতি শুনাতেন। হযরত তা” অত্যন্ত মনোযোগ সহকারে শুনতেন এবং প্রয়োজনীয় পরার্মশও দিতেন। অনেকটা স্বাস্থ্য ভালই ছিল বলা যায়। অবশ্য শরীর খুব দুর্বল ছিল। এ জন্য হেরেম শরীফে কেবল এক ওয়াক্ত নামায পড়তে যেতেন। প্রথম প্রথম যুহরের নামাযে যেতেন। তারপর রৌদ্রের তাপ বৃদ্ধি পেলে কেবল ইশার নামাযে হেরেমের জামাআতে শামিল হতেন। ফ$ভা%.21100901109.001

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।