১৫৬ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) আব্বাসেরও চাইতে তোমার ধৈর্যরই ফল অনেক বাড়া তোমার চেয়ে আব্বাসেরও খোদার ছায়া অনেক বাড়া । (অর্থাৎ আব্বাস বেঁচে থাকলে আপনার যতটুকু না উপকার হতো, তার চাইতেও ঢের বেশী উপকৃত হবেন তীর মৃত্যুজনিত বিরহ কষ্টে ধৈর্যধারণ করে আর আব্বাস বেঁচে থাকলে আপনার যে সেবাযত্ব বা আনুক্ল্য পেতেন, তার তুলনায় আল্লাহ্র দয়া ও আনুক্ল্য তার জন্যে অনেক বেশী উপাদেয় হবে। সুতরাং বিলাপ ছেড়ে ধৈর্যধারণ করুন। তা” উভয়েরই জন্য মঙ্গলজনক। -অনুবাদক) প্রিয়বর হামযা ও তার আম্মাকে এবং আমার প্রিয় মুহাম্মদ রাবে” মুহাম্মদ ওয়াযেহ, মাওলানা মুঈনউল্লাহ সাহেব, মওলবী সাঈদুর রহমান সাহেব ও অন্যান্য প্রিয়জনদেরকেও সালাম মসনুন পর আমার এ একই বক্তব্য। ইতি । ওয়াস্সালাম। হযরত শায়খুল হাদীছ সাহেব- ব-কল্মে হাবীবুল্লাহ, মদীনা তাইয়িবা ১৭ই ফেব্রুয়ারী, ১৯৮২ ইং রোগের প্রাবল্য ও জীবন-সায়াহের দিনগুলো মার্চ, এপ্রিল ও মে মাসের প্রথমার্ধ পর্যন্ত হযরত শায়খের সুস্থতা ও অসুস্থতা সম্পর্কে পরস্পর বিরোধী খবরাদি আস্তে থাকে-যেমনটা বেশ কয়েক মাস পূর্ব থেকেই আসছিলো । ১৯৮২ সালের মে মাসের প্রথম দিকে এ লেখককে প্রিয়বর সায়্যিদ সালমান নদভীসহ শ্রীলঙ্কার সফরে যেতে হয়। সেখান থেকে ফিরবার এক রাত আগে সম্ভবত ১৪ বা ১৫ই মে তারিখে স্বপ্রে দেখলাম, হযরত শায়খ বসে আছেন। আমাকে দেখেই বললেন ঃ আলী মিঞা, তুমি বুঝি আমার এত অসুস্থতার কথা জানতে পাওনি? কই, আমাকে তো দেখতে এলে না? আমি আরয করলাম ৪ হযরত! আমি তো তা" আদৌ জানতে পারিনি। আমি তো এতদিন কোন পত্র পাইনি। আমি আরো আরয করলাম, আমাদের গোটা পরিবারে এজন্য হৈ চৈ পড়ে গেছে। বিশ্ষত: মুহাম্মদ ছানীর আম্মা অত্যন্ত অধীর হয়ে উঠেছেন। তারপরেই চেয়ে দেখি শায়খ আর সেখানে নেই। আক্ষেপ করতে করতে সেখানে মাথা ঠুকৃতে লাগলাম এবং আসন্ন বিপদের আশংকায় অধীর হয়ে উঠলাম। দিল্লী এসেই জিজ্ঞাসা করলাম, হযরত শায়খ কেমন আছেন? কোন তারবার্তা বা খবরাখবর এলোঃ আমাদের মেজবান হাফিজ কারামত আলী সাহেব বললেন, এই গতকাল ভাই সাদীর ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।