রোগশোক ও ওফাত ১৫১ যোগদানের উদ্দেশ্যে আমি মওলবী মঈনুল্লাহ্ নদভী নায়েবে নাযিম, নদওয়াতুল উলামাসহ মকা মুয়ায্যামায় হাযির হই। নৌভাগ্যক্রমে হযরত শায়খও তখন মকা মুয়ায্যমায় ভাই সা'দী সাহেবের বাটাতে অবস্থান করছিলেন এবং আমারাও তাঁরই লগ্ন ডক্টর মওলবী আবদুল্লাহ্ আব্বাস নদীর বাড়ীতে উঠেছিলাম। মাত্র কয়েক গজের ব্যবধানে আমরা হযরতের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন আচরণ করেন। শারীরিক দুর্বলতা খুব বেশী ছিল। কিন্তু মস্তিষ্ক তখনো অত্যন্ত সজীব ও সক্রিয় ছিল। আমার সাথে মদীনা শরীফে যেরূপ শ্লেহ বাংসল্যপূর্ণ আচরণ সর্বদা করতেন এখানেও তার পুনরাবৃত্তি করছিলেন। ভাই আবুল হাসান সাহেবকে বলতেন, আলী মিয়াকে মদীনা তাইয়িবায় যে খামীরা খাওয়াতেন তাই দৈনিক খেতে দেবেন। ঠাণ্ডা পানির প্রয়োজন কি না বার বার ফিরে ফিরে জিজ্ঞাসা করতেন এবং প্রয়োজনীয় হিদায়ত দিতেন। এ সময় দারুল উলুম দেওবন্দের কলহ তাঁর মনমগজকে অত্যন্ত ভারাক্রান্ত করে রেখেছিল। দিনে দুইবার দেখা করতে যেতাম। প্রত্যেকবারই দারুল উলৃমের সর্বশেষ খবর কি জান্তে চাইতেন। একটি সাক্ষাৎও এমন ছিল না যাতে তিনি দারুল উলৃম সম্পর্কে তাঁর উৎকণ্ঠার কথা প্রকাশ করেননি । আমি প্রিয়বর মুহাম্মদ ছানীর একটি পত্র তাঁর হাতে দিয়ে বললাম, অবসর সময়ে হযরত দেখে নেবেন। বললেন, না এক্ষুণি শুনবো এবং এর জবাবও লিখাবো। যতদূর মনে পড়ে মওলভী তালহা সাহেব চিঠিখানা পড়ে শুনালেন। তখন কে জানতো যে, মাত্র দুই আড়াই মাসের ব্যবধানে খাদেম ও মখদৃম মুরীদ ও মুর্শিদ উভয়েই আল্লাহ্র দরবারে পৌছে যাবেন। একটি স্মরণীয় শোকপত্র ফেব্রুয়ারীতে আমরা উভয়েই বোম্বে পৌছলাম। এখানে হিন্দুস্তান পৌছতেই প্রিয়বর মুহাম্মদ ছানী মরহুমের প্রাণান্তকর মৃত্যু সংবাদ মনমস্তিফকে আহত বরং প্রতিটি স্সায়ুকে পর্যন্ত আন্দোলিত করে তুললো । দুরঘঘ্টনাটি ঘটে ১৬ই ফেব্রুয়ারীর এগার-বারোটার দিকে। এঁদিনই আসরের নামাযের পূর্বে মদীনা শরীফে শায়খকে টেলিফোনে তা” অবহিত করা হয়। হযরত তীর মৃত্যুতে আমার নামে যে শোক-পত্র লিখেন তা” একটি স্মরণীয় এতিহাসিক পত্র। পত্রখানিতেই হযরতের প্রত্যুত্মতিতৃ, সুতীক্ষু স্মরণশক্তি ও ঘনিষ্ঠ সম্পর্কের পূর্ণ অভিব্যক্তি ঘটেছে। তীর নিজের যাত্রাও যে আসন্ন সে সূক্ষ্ম ইঙ্গিতটিও তাতে নিহিত ছিল। সে পত্রটি এখানে হুবহু উদ্ধৃত করছি ঃ ফ$ডা%্.21100901109.001
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।