আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৫০ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আস'আদ মদনী সর্বক্ষণ শায়খের স্বাস্থ্যের দিকে নজর রাখছিলেন এবং প্রায়ই হযরতকে দেখতে যেতেন। তিনি এ ব্যাপারে শুধু একমতই ছিলেন না বরং আমাদের চাইতে আ্নণী ছিলেন। শেষ পর্যন্ত আমরা দু'জন সাহস করে খাদেম ও শুশুষাকারীদেরকে আমাদের মতামত স্পষ্ট জানিয়ে দিলাম। পরিস্থিতি লক্ষ্যে একদিনও বিলম্ব করা ঠিক মনে হচ্ছিল না। কিন্তু শুশুষাকারী সেবকগণ (বিশেষত শায়খের বিশিষ্ট খাদেম আলহাজ্জ আবুল হাসান সাহেব) এতে দ্বিমত প্রকাশ করেন। তিনি বলেন, এখনও শায়খের সাহারানপুর যাওয়া এবং তথায় অবস্থান বাকী রয়েছে। শায়খ এ আকাঙক্ষা প্রকাশ করেছেন এবং কয়েকবার সেদিকে ইঙ্গিতও করেছেন। আমাদের আর এর চাইতে বেশী করার মত ছিল না। তাঁদের মতের প্রতি সম্মান প্রদর্শন করে আল্লাহ্র উপর ভরসা করে চুপ করে রইলাম। হলি ফ্যামিলী থেকে শায়খ হাকিম কারামত আলী সাহেবের কুঠিতে নীত হলেন। সেখানে আরাম ও চিকিৎসার সমুদয় সুবিধা ছিল। ৪ঠা সফর ১৪০২ হিঃ (২রা ডিসেম্বর ১৯৮১ ইৎ) তারিখে সাহারানপুর তশরীফ নিয়ে যান। এ সময় আমরা পুনরায় তাঁর সাথে সাক্ষাৎ করলে দিল্লীর তৃলনায় স্বাস্থ্যের কিছুটা উন্নতি লক্ষ্য করি। কিন্তু তবুও আমরা চিন্তামুক্ত ছিলাম না। মদীনা তাইয়িবায় প্রতাবর্তন অবশেষে আল্লাহ্‌ শায়খের শেষ আকাঙক্ষা এবং ভক্ত অনুরক্তদের দু'আ কবুল করলেন এবং শায়খ তাঁর বিশিষ্ট খাদেমবর্দ ও সঙ্গীসাথীসহ ১৮ই রবিউল আউয়াল ১৪০২ হিঃ (১৬ই জানুয়ারী ১৯৮২ ইৎ তারিখে করাটীর পথে জিদ্দা রওয়ানা হয়ে পড়লেন এবং সেখান থেকে নিরাপদেই মদীনা তাইয়িবা পৌছে গেলেন। চিকিৎসা অব্যাহত ছিল। হিন্দুস্তানের ভক্তগণ কখনো তীর স্বাস্থ্যের অবনতির সংবাদে উদ্বেগাকৃল আবার কখনো বা একটু উন্নতির সংবাদে আশ্বস্ত হচ্ছিলেন। অন্তিম সাক্ষাৎ এ সময় ২৯শে রবিউল আউয়াল ১৪০২ হিজরী (জানুয়ারী ১৯৮২ইৎ) তারিখে রাবেতায়ে আলমে ইসলামীর উচ্চতর মসজিদ পরিষদ ও ফিকাহ্বিদ সম্মেলন (আরবী নাম ১৯৮.) 4০31 ১৮1৮৮) ও ৮৫৪৬] ৮৮৯ )-এর অধিবেশনে ফ$ডা%্.21100901109.001

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।