আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

অষ্টম অধ্যায় রোগশোক ও ওফাত দীর্ঘ রোগভোগ ও হিন্দুস্তান সফর হযরত শায়খের রোগভোগ চলে সুদীর্ঘকাল ধরে। অনেক সময় বছরের পর বছর ধরেই তাঁর রোগভোগ চল্তো। অনেক সময় ঘনিষ্ঠ ভক্তজন ও চিকিংসকগণ পর্যন্ত তীর জীবন সম্পর্কে হতাশ হয়ে গোছেন। কিন্তু আল্লাহ্‌ তা'আলা আধ্যাত্মিক জ্ঞানের প্রচার-প্রসার, মাশায়েখ ও মুরব্বীদের জ্ঞান-বিজ্ঞান গবেষণাবলীর প্রচার, তাঁদের রচনাবলীর সংরক্ষণ ও প্রসার, তবলীগী জামাআতের দেখাশোনা এবং আধ্যাত্মিক সাধনায় লিপ্ত মুরীদানকে 'কামেল' পর্ায়ে উন্নীতকরণের যে বিপুল খেদমত তাঁর জন্য নির্ধারিত করে রেখেছিলেন তা” সম্পন্ন করার জন্যে বারবার আকাশ মেঘমুক্ত হয়েছে এবং ভক্তজনরা আবার আশ্বস্ত হয়েছেন। ব্যাধি ও দুর্বলতা নিয়েই তিনি ১৫ই মুহাররম ১৪০২ হিঃ/১২ই নভেম্কর ১৯৮১ ইং তারিখে হযরত শায়খ মদীনা তাইয়িবা থেকে হিন্দুস্তানে আগমন করেন। ২০ দিন তিনি দিল্লীতে অবস্থান করেন। রোগ দিন দিন প্রবল থেকে প্রবলতর হতে থাকে এবং দুর্বলতা বৃদ্ধি পেতে থাকে। স্বাস্থ্যের এতই অবনতি ঘটে যে, জীবন সন্কটাপন্ন হয়ে পড়ে। ঘনিষ্ঠজনদের পরামর্শক্রমে দিল্লীর হলিফ্যামিলী হাসপাতালে ভর্তি করা হলো। সেখানে যাবতীয় ভাক্তারী পরীক্ষা এক্সরে প্রভৃতি যথারীতি সম্পন্ন হলো। চিকিৎসকরা সন্দেহ করছিলেন, ক্যান্সার হয়ে গেল কিনা । অতিরিক্ত দুর্বলতার দরুন কয়েকবার রক্তও দিতে হয়। কয়েকবারই জীবনাশঙ্কা দেখা দেয়। এ লেখক, মাওলানা মনযূর নু”মানী, মুহাম্মদ ছানী, মওলবী মঈনুল্লাহ্‌ ও মওলবী তাহেরসহ সঙ্গীসাথীদের একটি জামাআতসহ সাক্ষাৎ ও কুশলাদি জানবার উদ্দেশ্যে দিল্লী যাই। সেখানে তাঁর সঙ্গীন অবস্থা দেখে তাড়াতাড়ি মদীনা তাইয়িবা পৌছানোর প্রয়োজনীয়তা অনুভব করলাম । আশঙ্কা হচ্ছিল, পাছে এমন কিছু ঘটে যায়, যন্দরুন আজীবন আক্ষেপ করতে হয় এবং শক্ররা হাসির সুযোগ পেয়ে যায়। জমিয়তে ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।