আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৪৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) ইল্মগণ তে-পায়ার উপর হাদীছের কিতাব রেখে চারদিকে উপঝিষ্ট ছিলেন। প্রথম হাদীছ মুসালসাল বিল আউয়ালিয়া পাঠ করা হলো। হযরত শ্রোত্মণ্ডলীকে এর ইজাযত দান করেন। শায়খুল হাদীছ মাওলানা ইসলামুল হক সাহেব বুখারী শরীফের শেষ হাদীছটি পাঠ করেন এবং নতুন বছরের বুখারীর উদ্বোধনও করেন। তারপর মিশকাতের জামাআতের পালা এলো। তিন জন মুদাররিসকে হযরত শায়খের পক্ষ থেকে টুপী ও পাগড়ী প্রদান করা হলো। ব্রিটেনের মত দেশে এ দৃশ্যটি ছিল অভূতপূর্ব। ৫২ জন আলিম, কারী ও হাফিয তৈরী হলেন। তারপর আযান ও জামাআত হলো। আজ প্রায় সাত হাযার লোকের সমাবেশ হয়। অসুস্থতার জন্য চিকিৎসকদের পরামর্শে হযরতকে কয়েকদিন হাসপাতালেও অবস্থান করতে হয়। ১৬ই সেপ্ম্বর (১৬ই যিলকাদ) ছিল সউদীয়ার সফরের দিন। বিদায় উপলক্ষে লোকের ভিড় ছিল প্রচুর। মাদ্রাসা ও আশেপাশের রাস্তাগুলো লোকে লোকারণ্য ছিল। প্রায় ৬/৭ হাজার লোকের সমাবেশ ছিল। ১০টা ২৫ মিনিটে তিনি ম্যাণ্চেষ্টার বিমান বন্দরে পৌছেন। ১২টায় নিরাপদে লণ্ডনের হিথো বিমান বন্দরে অবতরণ করেন। সেখান থেকে আন্তর্জাতিক বিমান বন্দরে গিয়ে পৌছেন। ২টা ৪৫ মিনিটে জাহাজ আকাশে উড়ে। সঙ্গীসাথীরা ইহ্রাম বেঁধে নেন। অসুস্থতার জন্য শুরু থেকেই তিনি জিদ্দার নিয়্যাত করেছিলেন। ৮টা ১৮ মিনিটে নিরাপদে জিদ্দায় অবতরণ করেন। টীকা £ ১, ১৯৭৬ সালের মে মাসে ইংল্যান্ডে সফরকালে এ মাদ্রাসাটি দেখার এবং তাতে একরান্রি কাটাবার সুযোগ হয়। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মওলবী মাতালা ও তাঁর সহোদর মওলবী আবদুর রহীম মাতালার প্রতি হযরত শায়খের নেকনজর ছিল এবং তিনি তাঁদের প্রতি খুবই প্রসন্ন ছিলেন। উভয় ভাই হযরতের খুব ঘনিষ্ঠ আপন জন বলে বিবেচিত হতেন। ২. এ তথ্যগুলো মওলবী আতীকুর রহমান সম্ভলীর আগস্ট ১৯৭৯ ই রমযান ১৩৯৯ হিঃ সংখ্যা আল- ফুরকানে প্রকাশিত প্রবন্ধ থেকে সংক্ষেপে নেয়া হলো। মওলবী আতীক সাহেব ছিলেন শায়খের একজন সফরসঙ্গী এবং তাঁর এ বিবরণ একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ। ৩. প্রিয়বর মওলবী আলী আদম নদভী (কেপটাউনবাসী) বলেছেন, এখানে ডাচ-সরকার কর্তৃক ইন্দোনেশিয়া থেকে বহিষ্কৃত অনেক আরব উলামা ও মাশায়েখের কবর রয়েছে- যাদেরকে ডাচ সরকার তাদের শাসনামলে রাজনৈতিক বন্দীরূপে ধরে এনে এখান ছেড়ে দিত। এ সব বন্দী আলিমদের অনেকেই কামিল ওলী ও সাহেবে-কারামত ছিলেন। ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।