আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

ইহল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দাওয়াতী ও তরবিয়তী সফর ১৪৭ ইংল্যান্ডের দ্বিতীয় সফর ২৫শে আগস্ট ১৯৮১ইং মুতাবিক ২৪শে শাওয়াল ১৪০২ হিজরী তারিখে লুসাকা থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। এটা ছিল লন্ডনে তীর দ্বিতীয় সফর। বিমান বন্দরে যাত্রাকালে তীর পশ্চাতে ছিল দেড়শ' মোটর গাড়ীর এক দীর্ঘ বহর। পুলিশের গাড়ী ছিল তার অতিরিক্ত । লুসাকা থেকে রওয়ানা হয়ে তিউনিসের বিমান বন্দরে থেকে (জামাআতের সাথে নামায আদায় করে) নিরাপদে লগুনের বিমান বন্দরে গিয়ে পৌছেন। এখান থেকে জাহাজযোগে ম্যাঞ্চেষ্টার যাওয়ার কথা ছিল। এখানকার ভক্তরা পঞ্চাশ আসন বিশিষ্ট একটি জাহাজ ১৮০০ পাউগু ব্যয়ে চার্টার করে রেখেছিলেন। নিরাপদেই শায়খ তাঁর সঙ্গীসাথীসহ ম্যাণ্চেষ্টার গিয়ে পৌছেন এবং ২টা ২৫ মিনিটে দারল্ল উলৃম বোস্টনে পৌছে সেখানে তাঁর চিরাচরিত দৈনন্দিন কর্মসূচী শুরু করে দেন। কুরআন শরীফের উদ্বোধন, খতম ও বয়'আতের সমাবেশও হতে থাকে। ২৯শে আগস্ট (২৮শে শাওয়াল) বান্ধের দিন ছিল বিধায় সমাবেশের লোকসংখ্যা ৩ থেকে সাড়ে তিন হাজার ছিল। ৩০শে আগস্ট (২৯শে শাওয়াল) তারিখ রোববার ডিউজবারীর তাবলীগী মরকষে যোগদান নির্ধারিত ছিল। পথে বাটলীতে কিছুক্ষণের জন্য থাকতে হয়। মসজিদে সমবেত মহিলাদের সংখ্যা ছিল প্রায় দু'হাজার। এরা আশে-পাশের হুজরাসমূহ এবং মসজিদের নীচের অংশে সমবেত ছিলেন। এসব মহিলাদের সকলেই বয়'আত হওয়ার জন্য এসেছিলেন। ১১টা ৪০ মিনিটে ডিউজবারীতে পৌছেন। সেখানে মাদ্রাসা ভবন নির্মাণাধীন ছিল। এখান থেকে বহির্দেশে কাজ করার জন্য ৩৫টি জামাআত বিদায় হয়ে যায়। এদের সাথে বিদায়ী মুসাফাহা করেন। প্রায় পাঁচ হাজার লোকের সমাবেশ ছিল। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দর্শনার্থীরা এসেছিলেন। ডিউজবারী থেকে ব্ল্যাকবর্ণ মাদ্রাসার তিন শহীদের মাযারে সূরা ফাতিহা পাঠ করতে যান। এরা গত বছর এক দুর্ঘটনায় শহীদ হয়েছিলেন। ৫ ও ৬ ই যিলকাদ তারিখে দারুল উলৃমে জমিয়তে উলামায়ে বরতানিয়া বা ব্রিটেন উলামা সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়। অসুস্থতার জন্য শায়খ তাতে অংশগ্রহণ করতে পারেন নি। ৬ই সেপ্টেম্বর (৬ই যিলকাদ) তারিখে ৫২ জন শিক্ষার্থীর দস্তারবন্দী হয়। সাথে সাথে বুখারী শরীফের সমাপ্তি এবং মিশকাত শরীফের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের সমাবেশ ছিল অত্যন্ত জনাকীর্ণ। মাদ্রাসা ও শামিয়ানা লোকে লোকারণ্য ছিল। হযরত মঞ্চে তশরীফ আনেন। তালেব ফ$ভা%.21100901179.001

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।