আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৪৬ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) উলামা অত্যন্ত ঘনিষ্ঠভাবে হযরতের সাথে মিশেন। কেপটাউন থেকে ফিরে আবার জোহান্সবার্গ যেতে হয়। সেখান থেকে লে-নিশিয়া। লে-নিশিয়ায় অভ্যর্থনাকারীর খখ্যা ছিল প্রায় তিন হাজার। করমর্দনে বেশ সময় লাগলো। শিশুদের 'বিসমিল্লাহখানি, করা হলো। এখানে জনৈক ইথরেজ ভদ্রলোক ইসলাম ধর্মে দীক্ষিত হন। ১৫ই আগস্ট (১৪ই শওয়াল) লে-নিশিয়ায় অবস্থান করেন। (সেখানে আরও কয়েকজন ইসলাম গ্রহণ করেন। ১৬ই আগস্টও সেখানেই অবস্থান করেন! বিদায়কালে সাড়ে তিন হাজার লোকের সমাবেশ ছিল। করমর্দনে অনেক সময় লেগে যায়। ১৮ই আগস্ট (১৭ই শওয়াল) তারিখে জাশ্বিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। জান্বিয়াওয়ালারা একটি সামরিক বিমান চার্টার করে জাধিয়া থেকে জোহান্সবার্গ পাঠিয়ে দিয়েছিলেন। ভারতীয় মুদ্রায় এর ভাড়া পড়েছিল প্রায় সোয়া লক্ষ টাকা। বিমানটি ছিল ১১ আসন বিশিষ্ট । বিদায় বেলায় হাজার হাজার লোকের সমাবেশ ছিল। শতাধিক মোটর গাড়ীই ছিল। যেহেতু এটা ছিল তাঁর বিদায়ের সময় তাই গোটা দক্ষিণ আফ্রিকা থেকে বন্ধুবান্ধব ও ভক্তজনেরা ছুটে এসেছিলেন। শোকবিহুল জনতা সশব্দ কান্নায় ভেঙ্গে পড়ে । পথে বিশেষ ব্যবস্থাধীনে মুসলমানদের একটি ছোট জনপদ চিপাতায় (0171৮/) বিমান অবতরণ করে। অপেক্ষমান জনতার সংখ্যা ছিল প্রায় এক হাজার। চিপাতায় এক বিরাট সঙ্কট থেকে আল্লাহ্‌ বিমানকে রক্ষা করেন এবং বিমান নিরাপদেই ফিরে যায়। এ সফরে আহার্ষে বরকত ও বিপদ থেকে ত্রাণ পাওয়ার এমন কিছু ঘটনা সংঘটিত হয়-যা' কেবল আল্লাহ্‌র বিশিষ্ট বান্দাদের জীবনেই সংঘটিত হয়ে থাকে । জুমুআর নামাযও চিপাতায় আদায় করেন এবং সেখানে একটি মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২২শে আগস্ট (২১শে শাওয়াল) তারিখে চিপাতা থেকে লুসাকায় রওয়ানা হন। লুসাকার বিমানবন্দর লোকে লোকারণ্য ছিল। কয়েক হাজার ভক্তের সমাবেশ হয়। মুহুমূহু নারায়ে তাকবীর ধ্বনিতে গোটা বিমান বন্দর কেঁপে উঠে। এখানকার মেজবানরা প্রচুর ইন্তেজাম করে রেখেছিলেন। শামিয়ানার নীচে কয়েক হাজার লোকের স্থান সঙ্কুলান হতো। হযরতের মেজবান ইবরাহীম হুসাইন লম্বাওয়ালা সাহেব গোটা লুসাকা শহরের মুসলমানদেরকে দাওয়াত করে রেখেছিলেন। প্রায় আড়াই হাজার লোক হযরতের সাথে আহার্য গ্রহণ করেন। ২৪শে আগস্ট তারিখে হযরত দারম্ল উলুম পরিদর্শন করেন এবং সেখানকার পরিচালকদের অনুরোধক্রমে মাদ্রাসাটির নামকরণ করেন 'মাদ্রাসায়ে রহমানিয়া” । ফ$ভা%$.21100901109.001

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।