ল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দাওয়াতী ও তরবিয়তী সফর ১৪৫ রমযানের শুরুতে ইতিকাফকারীর সংখ্যা ছিল কয়েক শ' | মাসের শেষ দিকে তা" হাজারের কোঠাকেও অতিক্রম করে যায়। স্থানীয় ইতিকাফকারিগণ মসজিদের নীচের অংশে এবং বহিরাগত্গণ উপরের অংশে-যা* মসজিদের মূল অংশ বলে বিবেচিত হয়ে ই'তিকাফ করছিলেন। দর্শনার্থীদের সংখ্যাও ক্রমেই বাড়তে থাকে। এমনকি শনি রোববার তাঁদের সংখ্যা তিন হাজার অতিক্রম করে ৪/৫ হাজারের কোঠায় গিয়ে উঠতো। ৪ঠা আগষ্ট ১৯৮১ইৎ মুতাবিক ওরা শাওয়াল ১৪০১ হিঃ মঙ্গলবার যুহরের নামাযান্তে খতমে খাজেগান পড়ার পর মাওলানা আবদুল হাফীয সাহেব মক্কী বিদায়ী মুনাজাত পরিচালনা করলেন। মুনাজাতের মধ্যে লোকজন ফুঁপিয়ে ফুঁপিয়ে কীদেন। ২টা প্ন্ত সমস্ত প্রাকৃতিক প্রয়োজনাদি সেরে হযরত শায়খ গাড়ীতে আরোহণ করেন এবং স্টঙ্গার মসজিদ থেকে রওয়ানা হয়ে পড়েন। পথে কয়েক জায়গায় থেকে এবং দু'আ করে সিলভার গ্রুন, রিচমণ্ড ও মারিজবুর্গ 0//১২1280২0) হয়ে ইস্পিঙ্গো বীচ 05100 88017) যান। মারিজবুর্গে প্রায় ৩ হাজার লোক শায়খের সাথে মুসাফাহা করেন। পথে প্রত্যেক স্থানেই তীর দৈনন্দিন কর্মসূচী অনুযায়ী কাজ করেন। ইস্পিঙ্গো বীচে প্রায় এক হাজার লোকের সমাবেশ ছিল। এখানে জুমুআর নামায আদায় করেন। ডারবান থেকে রওয়ানা হওয়ার কথা ছিল হোয়াইট রিভার বে-সরকারী বিমান বন্দর থেকে। মওলবী মুহাম্মদ গার্ডী এখানে পুরো দুটো বিমান চার্টার করে রেখেছিলেন। হোয়াইট রিভারে দর্শনার্থী জনতার পচণ্ড ভিড় ছিল। কিন্তু অন্য সকল স্থানের মত এখানেও পুলিশ ও মিলিটারী গার্ডের ব্যবস্থা ছিল। এখানে নওমুসলিম কৃষ্ণাঙ্গদের ভিড় খুব বেশী ছিল। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত লোকের সংখ্যাও ছিল প্রচুর। আগত প্রায় ৭/৮ শ' কৃষ্ণাঙ্গ মুসলমান কুরআন শরীফের সবক নেন। এখান থেকে রওয়ানা হয়ে বিমানযোগে জোহান্পবার্গ গিয়ে পৌছান। সেখানেও পূর্ববর্তী কর্মসূচী অব্যাহত থাকে। জোহান্সবার্গ থেকে যান কেপটাউনে। এখানে জামে আযহার ও সউদী আরবে শিক্ষাপ্রাপ্ত জাভাদেশীয় উলামা অভ্যর্থনার জন্য উপস্থিত ছিলেন। এরা এ এলাকায় প্রাচীনকাল ধরে বসবাস করে আসছেন। হযরত শায়থ প্রথমে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পাঠ করেন।৩ জাভী বংশোভ্ূত ও মকায় শিক্ষাপ্রাপ্ত কেপটাউনের উলামা সংগঠনের সভাপতি নযীম মুহাম্মদ সাহেব হযরতের শুভাগমনকে স্বাগত জানিয়ে ভাষণ দেন। এখানকার ১০--- স৮/ড7.8111001109.0011
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।