১৪৪ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) রমযান শরীফে শায়খের এ সদলবলে অবস্থানে গোটা এলাকায় ধর্মানুরাগের বান ডাকে । অনেক স্থানেই যিকিরের মজলিস প্রতিষ্ঠিত হতে থাকে। অনেক স্থানে নতুন নতুন মসজিদের ভিত্তি স্থাপিত হয়। দ্বীনী মাদ্রাসা ও কুরআনী মক্তবও অনেক স্থানে প্রতিষ্ঠিত হয়। সচ্ছল পরিবারসমূহেও ধর্মীয় শিক্ষার প্রতি আহ সৃষ্টি হয় এবং তাঁরা তাঁদের সন্তানদেরকে দূরদূরান্তের মাদ্রাসাসমূহে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। অপরদিকে তবলীগী তৎপরভায়ও (যা” কয়েক বছর পূর্বেই দক্ষিণ আফ্রিকায় শুরু হয়ে গিয়েছিল) নবজীবনের সঞ্চার হয়।দূরদূরান্ত থেকে এক শ' দু'শো মাইলের দূরত্ব অতিক্রম করে এমনকি অন্যান্য আফ্রিকান দেশ থেকে পর্যন্ত দর্শনার্থীরা এসে ভিড় জমান। ফয়েয ও বরকতে আপুত হয়ে যখন তীরা বিদায় নিতেন, তখন বিদায় বেলার অশ্রসজল নয়নগুলোই তাদের মনে যে ধর্মানুরাগের কী বিপুল সাড়া জেগেছে তা' ঘোষণা করতো। হযরত পূর্ণমাস ইতিকাফের নিয়্যাত করে নেন। দৈনন্দিন কর্মসূচি ছিল নিম্নরূপঃ বাদ যুহর খতমে খাজেগান ও দৃ'আ, তারপর যিকিরের মজলিস, বাদ আসর কিতাবী তা'লীম। তারপর ইফতার। বাদ মাগরিব খাওয়া-দাওয়া ও বয়'আতের পর নফল নামাযাদি। বাদ তারাবীহ ইয়াসীন শরীফের খতম ও দু'আ। তারপর ফাযায়েলে দুরূদ শরীফ পাঠ। তারপর শুরু হতো আগন্তুক ও দর্শনার্থীদের সাথে মুসাফাহার পালা। তাতে প্রায় ১ ঘন্টা বা তার চাইতেও কিছু অধিক সময় ব্যয়িত হতো। ইতিকাফকারী ও দর্শনার্থিগণের কেউ কেউ নফল নামায ও তিলাওয়াতের মাধ্যমে রাত্রি জাগরণ করতেন, কেউ কেউ আরাম করতেন। তারপর সাহ্রীর সময় উঠে তাসবীহ-তাহলীলে লিপ্ত হতেন। ফজর ও ইশরাকের নামাযের পর অধিকাংশই শুয়ে থাকতেন আবার কেউ কেউ তিলাওয়াতও করতেন। প্রত্যেক দিনই ওয়াষের ব্যবস্থা থাকতো। একদিন মাওলানা মুফতী মাহমূদ সাহেব গাঙ্গুহী আর অপর দিন মাওলানা আবদুল হালীম সাহেব জ্ৌনপুরী পালাক্রমে ওয়ায করতেন। কিতাব বিভিন্ন সময়ে মাওলানা মঈনুদ্দীন সাহেব ও মাওলানা শাহেদ সাহেব পড়তেন। তারাবীহ পড়াতেন মাওলানা সালমান সাহেব। মাওলানা আবদুল হাফীয সাহেব মক্কী সাধারণতঃ মুনাজাত পরিচালনা করতেন। এ মুনাজাত হতো বড় ব্যাপক ও দীর্ঘক্ষণ স্থায়ী। তাতে সারা দুনিয়ায় হিদায়াতের ব্যাপ্তি দ্বীন ইসলামের তরক্বী ও বুলন্দীর দু'আ করা হতো। ফ$ডা%্.21100901109.001
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।