ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দাওয়াতী ও তরবিয়তী সফর ১৪৩ ইসলামিক সেন্টার রি-ইউনিয়নের ডাইরেকটর মাওলানা মুহাম্মদ সাঈদ আঙ্গার সাহেবের আবেদনক্রমে স্টাঙ্গার যাওয়ার পথে রি-ইউনিয়ন সফরও মঙ্গুর করে নেন এবং শর্ত করে নেন যে, সেখানে খানকা প্রতিষ্ঠা ও যিকিরের ব্যবস্থা প্রবর্তনের চেষ্টা করবেন। ৪ঠা শাবান ১৪০৩ হিজরী (৬ই জুন, ১৯৮১ইথ বুধবার মদীনা শরীফ থেকে যাত্রা শুরু হয়। মক্কা শরীফে উমরা করেন। সেখানে ৯/১০ দিন অবস্থান করে ১৬ই জুন/১৪ই শাবান তারিখে জিদ্দা থেকে রি-ইউনিয়নের উদ্দেশ্যে রওয়ানা হয়ে পড়েন। রি-ইউনিয়ন পৌঁছেই ঠিক সেই কর্মসূচী শুরু করে দেন যা” সাধারণত রমযান মাসে অনুসরণ করা হয়ে থাকে । ৩/৪ দিন সেখানে অবস্থান করে ২০শে জুন শনিবার সেন্টডেনিস (99 70115) থেকে সেন্টপিয়ার (9810 1915) তশরীফ নিয়ে যান। পরের দিন ২১শে জুন ডারবান (991081)- এর উদ্দেশ্যে রওয়ানা হয়ে পড়লেন। সেখানে অত্যন্ত উষ্ণ সম্বর্ধনা জানানো হয়। তাঁর আগমনের পূর্বেই লোকজন দাড়ি রাখা শুরু করে দেন। তাঁদের ধর্মানুরাগ বিম্বয়জনকভাবে বৃদ্ধি পায়। ২৯শে শাবান তারিখে তিনি তীর সমস্ত মেহমানদের সাথে স্টাঙ্গারের জামে মসজিদে স্থানান্তরিত হয়ে যান এবং পূর্ণ মাস ই'তিকাফের নিয়্যাত করে নেন। এ সময় সে এলাকার (ভারতের বিপরীতে মকরক্রান্তি রেখার উপর হওয়ায়) প্রচণ্ড শীত পড়েছিল। কিন্তু স্টাঙ্গার একটু নীচুতে থাকায় আবহাওয়া ততটা চরম থাকে না-অনেকটা সহনীয় থাকে। স্টাঙ্গার জামে মসজিদকে অবস্থানের জন্য নির্বাচনের কারণ হলো, মসজিদটি অত্যন্ত প্রশস্ত এবং তিনটি ভাগের সমন্বয়ে গঠিত। উপরের অংশে প্রায় বার শ' লোকের এবং নীচের দুই অংশে এক হাজার লোকের স্থান সঙ্কুলান হতে পারে। প্রস্তাবখানা পায়খানা উক্ত মসজিদে প্রচুর সংখ্যক রয়েছে, এছাড়া আশেপাশে গাড়ী দীড় করিয়ে রাখার এবং গরম ও ঠাণ্ডা পানির ব্যবস্থা ছিল। পরিবেশ ছিল শান্ত সমাহিত। এক বর্ণনা অনুসারে জানা যায় যে, শনি রোববার লেখানে ৬/৭ হাজার লোকের সমাবেশ হতো। স্থান সঙ্কুলানের জন্য মসজিদের চার পাশে চারটি অতিরিক্ত প্যাণ্ডেল বানাতে হয়। শনি রোববারের বিরাট সমাবেশকে নিয়ন্ত্রণ করার জন্য ওয়ারলেস সেট বসাতে হয়। মসজিদ সক্লগ্ন একটি অস্থায়ী ইনফরমেশন সেন্টার বসানো হয়। মেহমানদের সেবাযত্বের জন্য ১০০ জন স্বেচ্ছাসেবকের একটি বাহিনী মোতায়েন থাকে-_৫০ জন সাহ্রীর সময়ের জন্য, ৫০ জন ইফতারীর সময়ের জন্য। ফ$ভা%.21100901109.001
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।