আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) আছেন এবং যাঁদের মধ্যে বংশানুক্রমে ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ এবং দ্বীনের ধারকবাহকদের প্রতি মমত্ববোধ যুগ যুগ ধরে চলে আসছে। এ দীর্ঘ সফরটি একাধিক গায়েবী ইঙ্গিত ও স্বপ্রে প্রদত্ত শুভ সমাচারেরই ফলশ্রুতিস্বরূপ। এ সফরে ধর্মানুরাগী ভক্ত জনেরা যেভাবে পতঙ্গের মত ভিড় করেছিলেন, যেভাবে এক চুন্বকীয় আকর্ষণে দেশের দুরদূরান্তবর্তী অঞ্চলসমূহ থেকে লোকজন ছুটে এসেছিল এবং তীরা যে ধর্মানুরাগের পরিচয় দিয়েছিল, তা" নিঃসন্দেহে ত্রয়োদশ শতকের প্রথম তৃতীয়াংশে হযরত সায়্যিদ আহ্মদ শহীদের গাঙ্গেয় উপত্যকায় ঝটিকা সফর এবং তীর হজের সফর ও হিজরতের ঝটিকা সফরের উজ্জ্বল স্ৃতিকেই স্থৃতিপটে জাগ্তত করে দেয়। সেখানকার তক্তদের মধ্যে যে ধর্মীয় ও আধ্যাত্মিক জোয়ার আসে, তাতে সেসব স্বপ্ন ও সু-সমাচারের সত্যতাও যথার্থতাও প্রমাণিত হয়। স্বয়ং হযরত শায়খ তীর একজন খাদেমের নামে লিখিত পত্রে লিখেন 8 "অনেক শুভ ইঙ্গিত ও স্বপ্রের প্রেক্ষিতে এ বছর দক্ষিণ আফ্রিকায় রমযান কাটাবার বন্ধুবান্ধবের পক্ষ থেকে জোরদার অনুরোধ ও চাপ আসছে। ্নস্বাস্থ্ ও রোগ শোকের দরুন ওয়াদা করতে সাহস হচ্ছে না। কিন্তু এতদসত্ত্বেও শুভ ইঙ্গিতসমূহ ও স্বপ্রের আধিক্যের জন্যে শেষ পর্যন্ত সাহসে বুক বেঁধে ফেলেছি।” শায়খ এ সফরের আহ্বায়ক ও প্রস্তাবক মওলবী ইউসুফ তাতলার সাহেবের উপর কিছু শর্ত-শরায়েতও এ সফরের ব্যাপারে আরোপ করেন। তার মধ্যে একটি শর্ত ছিল(১) আমার এবং আমার সফর সঙ্গীদের ভাড়া চুকানোর দায়িত্ব আমার নিজের থাকবে। (২) যাঁরা সর্বদাই হাদিয়া তোহ্ফা প্রেরণ করে থাকেন, তীদের ছাড়া অন্য কারো হাদিয়া গ্রহণ করা চলবে না। (৩) খাওয়া দাওয়ার ব্যাপারে কোনরূপ লৌকিকতা চলবে না, একান্তই অনাড়ম্বর এক দু প্রকারের খাবার পরিবেশন করতে হবে। (৪) শুভানুধ্যায়ীদেরকে এ ব্যাপারে সম্মত করবেন যেন, তীরা আমাকে এক দুদিনের জন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য জেদ না ধরেন। কেননা, কোথাও যাতায়াত করা আমার পক্ষে একান্তই অসম্ভব ব্যাপার। বরং যাকেরীনকে একত্রিত করবেন-যারা নিষ্ঠা সহকারে যিকির করবেন। এবার আফ্রিকার অনেক পুণ্যপিপাসু ধনাট্য ব্যক্তিগণের পক্ষ থেকে ভাড়া ও সফরের ব্যয় বহনের বেশ কিছু প্রস্তাব আসে, কিন্তু হযরত তা” মঞ্জুর করেন নি। নিজের এবং সঙ্গী সাথীদের ভাড়া নিজ পকেট থেকে চুকিয়ে দেন। পাকিস্তানী মুদ্রায় তার পরিমাণ ছিল দু'লাখ টাকা । ফ$ডা%্.21100901109.001

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।