আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) আত্মশুদ্ধি সম্পর্কে পাঠ , ১টা বাজে দুপুরের আহার, সাড়ে তিনটায় যুহরের নামায, নামাযের পর খতমে খাজেগান এবং জামাআতবদ্ধভাবে দু'আ, তারপর যাকিরীনের যিকির-বিল-জহের বা সশব্দ যিকির ও অন্যদের দরূদ ও ইস্তিগফার ও তাসবীহ্‌ পাঠ। ৬টা বাজে বিকালের চা। সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মাওলানা মুফতী মাহমুদ হাসান সাহেব গাঙ্গুহী-এর বয়ান, আটটায় আসরের নামায। নামাযান্তে সান্ধ্য আহার। পৌনে দশটায় মগরিবের নামায এবং নামাযান্তে নামাযের স্থানেই প্রায় পৌনে একঘন্টা পর্যন্ত শায়খের সাধারণ মজলিস। সাড়ে এগরাটায় ইশার নামায । সন্ধ্যা ছয়টা বাজে আশেপাশের দোকানদার ও চাকুরীজীবী শ্রেণীর লোক নিজ নিজ কর্মস্থল থেকে ছুটি পেয়ে দলে দলে এসে মসজিদে পৌছতেন। এ সময়ও হাজার লোকের সমাবেশ ঘটতো। শায়খের নির্দেশে এ বিরাট সমাবেশের লোকজন কমপক্ষে জনপ্রতি এক হাজার বার দুরূদ শরীফ পাঠ করতেন। হযরত প্রথম দিনই মজলিসে বলে দিয়েছিলেন, আমাকে দেখার জন্যে জড়ো হয়ে কোনই লাভ হবে না, যা” মিলবে, তা” আপনাদের কিছু করার (আমলের) দ্বারাই মিলবে। কমপক্ষে এতটুকু তো করুন যে, প্রত্যেকে এক হাজার বার করে দুরূদ শরীফ পড়ে নিন। এ ছাড়া অন্যান্য সময়ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থেকে অন্তর ও রসনাকে আল্লাহ্র যিকিরে মশগুল রাখবেন। দুরূদ শরীফ পাঠ সম্পন্ন হলে বয়আত ্রহণে আগ্রহীদেরকে বয়আত করা হতো । এ বয়আতে ঈমানের নবায়ন, গুনাহ্‌সমূহ থেকে তওবা এবং ভবিষ্যতে শরী'আতের আনুগত ও সৎ জীবন যাপনের ওয়াদা অঙ্গীকার করানো হতো। হযরত নিজ পবিভ্রমুখে বয়'আতের শপথ___বাক্যগুলো উচ্চারণ করতেন এবং মালিক আবদুল হাফীয সাহেব মাইকে তার পুনরাবৃত্তি করে সকলকে শুনিয়ে দিতেন। শায়খ ইব্ল্যান্ড ১০/১১ দিন ছিলেন। এর মধ্যে মধ্যকার এক দিন (২৮ শে জুন বৃহস্পতিবার) বৃটেনের তাবলীগী প্রচারকেন্ত্র ডিউজবারীর জন্য রাখা হয়। দারুল উলুমের বাইরে এই একদিনই বৃটেনে তীর বাইরের সফর ছিল। সকাল সাড়ে দশ এগারটার দিকে রওয়ানা হন। বারটায় ডিউজবারী পৌছবার কয়েক মাইল আগে বাটলী পৌছে কিছু সময় বিশ্রাম নেন। কেননা, এখানে মহিলাদের বয়'আত হওয়ার প্রোথ্াম নির্ধারিত ছিল। ডিউজবারী থেকে তিনি যখন রওয়ানা হন, তখন তীর অগ্রপশ্চগাতে ডিউজবারীবাসীদের অধিকাংশই প্রদীপের সাথে পতঙ্গসম চল্তে শরু করেন। ডিউজবারীর চতুর্দিক থেকে যেভাবে লোক ছুটে আসছিল তাতে চতুর্দিকে ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।