আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

[চৌদ্দ] মহানুভবতা, বাস্তবধর্মিতা, ইসলাম ও মুসলমানদের জন্য তাঁদের দরদ প্রভৃতি ওসবের নীচে রীতিমত চাপা পড়ে যায়। ফলে তাঁদের যুগের ও পরবতীকালের তত্ত্বানুসন্ধানী ও আদর্শপিপাসু পাঠকগণকে অধিকাতশ ক্ষেত্রেই হতাশ হতে হয়। আমার আশংকা হয়, কিছু পাঠক এতে অত্প্তিবোধ করবেন। এ জাতীয় উপাদান সম্পর্কে আণ্হী পাঠকগণকে আমরা সেসব পুস্তিকা ও প্রবন্ধাদি পাঠের পরামর্শ দেবো-যা শায়খের জীবদ্দশায় ও ইন্তিকালের পর নেই বিশেষ উদ্দেশ্যেই লিখিত হয়েছে ।৩ এ গ্রন্থের দ্বারা সেসব পাঠককেও হযরত শায়খের কামালাত, তাঁর বহুমুখী প্রতিভা, আলিম ও লেখক হিসাবে তীর উচ্চ মর্যাদা, তীর চরিত্র-মাহাত্য, লেখকসুলভ ব্যস্ততা, ধর্মীয় তৎপরতা, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ, সমাজ-চিন্তা ও সহমর্মিতা, ধর্মীয় শিক্ষা ও বিশুদ্ধ আকীদা প্রচারের পরম আগ্রহ, মুসলিম জাতির বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে চিন্তাভাবনা, আল্লাহ্‌র ধ্যানে তন্ময়তা, শরীআতের পাবন্দী ও সুন্নাতের দাওয়াত ও তজ্জন্য কঠোর সাধনা সম্পর্কে ধারণা দেওয়ার এবং এ গ্রন্থপাঠে যাতে তাঁদের মধ্যে ও কর্মম্পৃহা সৃষ্টি হয়, নিজেদের ত্রুটি ও দুর্বলতা সম্পর্কে তাঁরা সচেতন হতে পারেন, তাঁদের সাহস বৃদ্ধি পায়, অন্তর উদার ও দৃষ্টি প্রসারিত হয়, সময়ের মূল্য ও আয়ুর স্বল্পতা সম্পর্কে অনুভূতি জাত হয়, উপাদেয় আমল ও পুণ্য সঞ্চয়ের আগ্রহ-উৎসাহ বৃদ্ধি পায় সে চেষ্টাই করা হয়েছে। এ গ্রন্থ পাঠে যদি এ জীবনীগ্রস্থের প্রতিপাদ্য মহাপুরুষ ও জীবনীকারের মধ্যকার বিপুল ব্যবধান দেখে এ মহৎ জীবনালেখ্য লেখার জন্যে এ দীন লেখককে নির্বাচন করার দরুন নির্বাচনকারীদের প্রতি-যাদের মধ্যে হযরত শায়খের সুযোগ্য উত্তরাধিকারী প্রিয় মওলভী তালহা অগ্রণীর ভূমিকা নিয়েছিলেন-এবং তাদের নির্বাচনের বিশুদ্ধতার সম্পর্কে প্রশ্ন উথাপন করা হয় তবে লেখক উরফীর এ পর্থক্তিটি পেশ করেই চুপ £ 1) ৮১০ ৮%-৮ ভে শি | এলি 2/৩৮৮ ভোশি৪১ শী ২৬ মুহাররম, ১৪০৩ হিঃ আবুল হাসান আলী ১৩ নভেম্বর, ১৯৮২ইৎ দারুল উলৃম নদওয়াতুল উলামা, লক্ষ ৩. উদাহরণস্বরূপ সূফী মুহাম্মদ ইকবাল হুশিয়ার পুর রচিত মাহবুবুল 'আরিফীন, বাহজাতুল কুলুব প্রভৃতি পুক্তিকা দষ্টব্য।

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।