আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

সপ্তম অধ্যায় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দাওয়াতী ও তরবিয়তী সফর ইংল্যান্ডের প্রথম সফর ১৯৭৯ ইংরেজীর জুন মাসে হযরত শায়খ প্রথমবারের মত ইল্ল্যাও সফর করেন তীর খলীফা মওলবী ইউসুফ মাতালা সাহেবের আমন্ত্রণক্রমে। ইনি লঙ্কাশায়রস্থ হোলকম্ববারীতে "দারচ্ল উলৃম হোলকন্ববারী” নামে একটি ধর্মীয় আরবী মাদ্রাসা কয়েক বছর পূর্বেই প্রতিষ্ঠা করে রেখেছিলেন। মাদ্রাসাটি গোটা বৃটেনের বৃহত্তম আরবী মাদ্রাসা ও তরবিয়তী ও দাওয়াতী কেন্দ্রে পরিণত হয়েছে।১ মাদ্রাসাটি কোন্টনের শহুরে জনপদ থেকে ৮/১০ মাইল দূরে "হোলকম্বহিল” নামক একটি পাহাড়ের উপর অবস্থিত। আসলে এটা ছিল একটা সিনোটেরিয়াম-যা, কোন কারণে পরিত্যক্ত হয়ে যায়। ১৯৭৩ ইং সালে ১লক্ষ ১৫ হাজার পাউও মূল্যে দারুল উলুমের জন্য কিনে নেয়া হয়। হযরত শায়খ ১৯৭৯ সালের ২৪শে জুন রাত সাড়ে দশটায় মাঞ্চেষ্টারের বিমান বন্দরে অবতরণ করেন। আশেপাশের এলাকাসমূহ ও দূর দুরান্ত থেকে শত শত দর্শনার্থী তীর অভ্যর্থনা ও সাক্ষাৎলাভের জন্য বিমানবন্দরে সমবেত হয়েছিলেন। যেখানটায় মোটর থেকে নেমে হুইল-চেয়ারের মাধ্যমে তীর অতিক্রম করার কথা ছিল সেখানে লোকজন রাস্তার দুইধারে কাতার বেঁধে দাঁড়িয়ে যান। এভাবে তীরা তাঁকে এক নজর দেখার সুযোগ লাভ করেন। ইশার নামাযের পর মধ্যরাত্রিতে তিনি লোকজনের সাথে মুসাফাহা করেন। এতে প্রায় আধ ঘন্টাকাল লেগে যায়। দেড়টায় শুয়ে চারটায় ফজরের নামাযের জন্য শয্যাত্যাগ করেন। তারপরই যথারীতি দৈনন্দিন কার্যসূচী শুরু হয়ে যায়। বিস্তারিত বিরবণ নিম্নরূপঃ ফজরের নামাযান্তে যিকির-আযকার ওষীফা পাঠ, সাড়ে আটটায় নাশ্তা। সাড়ে দশটা থেকে সাড়ে এগারটা পর্যন্ত শায়খের কোন কিতাব থেকে তাসাওউফ ও ফ$ডা%্.21100901109.001

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।