১৩৬ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) শুনানো হতো। তারপর শায়খের হুজরা বন্ধ করে দেয়া হতো আর লোকজন যার যার মতো ইবাদতে লিগু হতেন। যুহরের নামাযের পর খতমে খাজেগান, দু'আ ও যিকিরের হল্কা হতো। (অর্থাৎ লোকজন বৃত্তাকারে বসে এসব করতেন।) আসরের নামাযের পর মজলিস হতো। মওলভী মঈনউদ্দীন সাহেব রমযানের পঠিতব্য কিতাবাদি সেখানে পড়ে শুনাতেন। গোটা মজলিস অভিভূত মন্ত্রমুগ্ধ হয়ে তা, শুনতো। ইফতারের পূর্বক্ষণে তা” বন্ধ হয়ে যেতো। হযরত শায়খ ফয়সালাবাদ থেকে সাহারানপুর এসে এ অকিঞ্তনের নামে যে পত্র লিখেন তা" এখানে তুলে ধরছি আল-মাখদুমুল মুকর্বম হযরত মাওলানা আলহাঙ্জ আবুল হাসান আলী মিএঞা-(আল্লাহ্ তীর মর্যাদা বৃদ্ধি করুন!) বাদ সালাম মসনূন। আপনাদের ওযর থাকা সত্তেও পত্রের অপেক্ষা থাকে। ফয়সালাবাদে তো বেশ ভালই ছিলাম। সেখান থেকে দিল্লীতেও ভালোয় ভালোয় এসে পৌছুই। কিন্তু সাহারানপুর এসে কেবল শয্যাগতই নই একেবারে গোরের পারে পৌছে গেছি। চব্বিশ ঘন্টাই চারপায়ীর উপর কাটছে। কারো সাথে মেলামেশার কোন অবকাশই নাই। নামাযও ঘরেই পড়ছি। একেকবার ভাবি, মৃত্যুই টেনে হিন্দুস্তান নিয়ে আসেনি তো। 'কাওকাব” ৫০ কপি এবং "তারীখে দাওয়াত ও আহীমত”-এর ৪র্থ খণ্ডের কপিও পেয়েছি। একান্ত আগ্রহ থাকা সত্ত্বেও এ পর্যন্ত পড়িয়ে শুনতে পারিনি। স্বাস্থ্য এতই খারাপ যাচ্ছে যে, খাওয়া দাওয়া বল্তে কিছুই নেই; কয়েক চামচ ওষুধই এখন আমার একমাত্র খাদ্য। আপনার পেরেশানী ও ওযরের কথা জানতে পেরে খুবই কষ্ট পেয়েছি। রওয়ানা হওয়ার ব্যাপারে তাড়াতাড়ি না করার জন্য আপনার মত আরও অনেকেই বল্ছেন। মওলভী ইনামও বলছেন, হিজরী শতাব্দী শুরু পর্যন্ত অপেক্ষা করা উচিত। কিন্তু মন খুব ঘাবড়ে যাচ্ছে। আমি নিশ্চিত যে, সাহারানপুর আগমনের ব্যাপারে আপনাদের আহ আমার চাইতে একটুও কম নয়, কিন্তু মাথার উপর বিরাজমান পরিস্থিতি বারবার ম্মরণ করিয়ে দিচ্ছে যে তকদীরের কাছে আমরা নিরুপায়। কেবল আপনার প্রতীক্ষা ঘুচাবার মানসে শুয়ে শুয়ে এ পত্রাখানা লিখাচ্ছি। বেঁচে থাকলে মুলাকাত হয়েই যাবে। ১৯ শাওয়াল, ১৪০০ হিঃ বকল্মে -শাহিদ ফ$ভা%্.21100901109.001
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।