আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

মদীনা তাইয়িবায় স্থায়ীভাবে বসবাস ১৩৫ খাদেমগণ ও বন্ধুবান্ধবগণ অনেক মুবারক স্বপ্ন দেখেন। অনেক শুভ ইংগিত লাভ করেন।১০ এ বছর সাহারানপুরের রমযান মুলতবী করে দেন। ভক্ত মুরীদানকে পত্র লিখে স্ব-স্ব এলাকায় রমযান পালনের নির্দেশ দিয়ে দেন। ১১ ১৩৯৮ ও "৯৯ হিজরীর রমযানও পূর্ববর্তী বছরগুলোর মত সাহারানপুরের নতুন ছাত্রাবাসের মসজিদে অত্যন্ত শান শওকতের সাথে পালিত হয়। ১৩৯৯ হিজ-রীর রমযানে ইতিকাফকারীর সংখ্যা প্রায় এক হাজার ছিল। ফলে স্থানাভাব দেখা দেয়। এজন্য এ বছর কাউকেই এক দশকের বেশীকাল ধরে ইতিকাফ করতে অনুমতি দেয়া হয়নি। পূর্ববর্তী বছরগুলোর বিপরীতে এবার কেবল মওলতী সালমানই কুরআন শরীফ শুনান (অর্থাৎ তারাবীর ইমামতি করেন)। ১৪০০ হিজরীর রমযান (জুলাই, *৮০ ই পাকিস্তানী ভক্তমুরীদানের অনেক পুরানো আকাঙক্ষা অনুযায়ী ও পুনঃ পুনঃ অনুরোধে ফয়সালাবাদে (ভূ্তপূর্ব লায়ালপুরে) কাটানো স্থির হয়। এর বিশেষ আহবায়ক, ব্যবস্থাপক ও যিম্মাদার ছিলেন হযরতের একজন বিশিষ্ট খলীফা ও তাবলীগী জমাআতের একজন উর্ধ্বতন দায়িত্বশীল পরিচালক মুফতী যয়নুল আবেদীন সাহেব। পাকিস্তানী ভক্তবৃন্দ, তাবলীগী জামাআতের কর্মীগণ, হযরত রায়পুরীর তক্ত মুরীদান, মাদ্রাসাসমূহের ছাত্র-শিক্ষকবৃন্দ এটাকে একটা সুবর্ণ সুযোগ ও নিয়ামতরূপে বিবেচনা করে এর পূর্ণ সদ্ধ্বহার করতে সচেষ্ট হন। অবস্থান করছিলেন দারুল উলুম ফয়সলাবাদ ও তার মসজিদে। এ রমযানটি অতিবাহিত হয় পূর্ণ ব্যস্ততা, দ্বীনী বরকত ও রূহানী ফয়েযসমূহের মধ্য দিয়ে। দৈনন্দিন কর্মসূচী ছিল নিম্নরূপ 8 ইশার আযানের অর্ধঘন্টা পূর্বে শায়খের বিশেষ মজলিস অনুষ্ঠিত হতো। সাধারণতঃ শায়খ মুরাকাবার অবস্থায় বসা থাকতেন। সমবেত জনতাও হলকা- বন্দী হয়ে মুরাকাবায় নিমগ্ন থাকতো । কিছুক্ষণ এরূপ মৌনও মুরাকাবা অবস্থায় কাঠানোর পর নবাগতদেরকে বয়আত করানো হতো । (এদের সংখ্যা দৈনিক ৩০/ ৪০ জন হতো)। হযরতের পক্ষ থেকে মাদ্রাসায়ে আরাবীয়া রায়বিণ্ের শিক্ষক মওলভী ইহ্সান সাহেব বয়আতের প্রাকালে জরুরী জ্ঞাতব্যসমূহ ঘোষণা করতেন। হযরত আস্তে আস্তে বয়আতের শব্দগুলো বলতেন আর মওলতী ইহ্সান সাহেব সশব্দে তার পুনরাবৃত্তি করতেন। গোটা জামাআতের লোকজন তার অনুসরণ করতেন। এ বছর তারাবীহ্‌তে কেবল সোয়া পারা করে কুরআন পড়া হতো। তারাবীহর পর সূরা ইয়াসীনের খতম, তারপর দু'আ, তারপর কিতাব পাঠ করে ফ$ভা%্.21100901179.001

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।