১৩৪ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) যান। মকা শরীফে উমরা করে সেখানে অবস্থান করেন এবং তারপর হজ্জ সম্পন্ন করেন। এ বছর মাওলানা ইনামুল হাসান সাহেবও হজ্জ করেন। হজ্জ শেষে মদীনা শরীফে ফিরে যান। ১৩৯৬ হিজরীতে পুনরায় হিন্দুস্তান সফর করেন। এ সফর ১৪ জমাঃছানী ১৩৯৬ হিঃ (১২ই জুন ১৯৭৬ ই থেকে শুরু হয় এবং উক্ত বছরের ২২ যিলকাদ (১৫ই নভেম্বর) তারিখে সমাপ্ত হয়। এবারকার রমযানও নতুন ভবনে অতিবাহিত হয়। প্রথম দশকে মওলভী সালমান সাহেব, দ্বিতীয় দশকে মওলভী খালিদ ও তৃতীয় দশকে মাওলানা ইনামুল হাসান সাহেবের সাহেবজাদা মওলভী যুবায়র কুরআন শরীফ খতম করেন। দেশের বাইরে থেকেও অনেক বিশিষ্ট ভক্ত মুরীদান শরীক হয়েছিলেন। এ লেখকও সবান্ধবে তিন রাত্রির জন্য হাযির ছিল। রমযান পালনের পর করাচীর পথে জিদ্দা রওয়ানা হন। লোকের ভিড় ও জ্বরের জন্য উমরা করা মুশকিল ছিল।, তাই জিন্দা থেকে সরাসরি মদীনা শরীফ রওয়ানা হয়ে পড়েন। ২৪শে মে, *৭৭ইৎ তারিখে ভাই সা*দীর পত্রে জানা গেল যে, নাগরিকত্বের ব্যাপারে "জালালাতৃল মালিক” (বাদশাহ)-এর দরবারে যে আবেদন করা হয়েছিল, তা” মঞ্জুর হওয়ার খবর এসে ঠোছে। কিছু দিনের মধ্যেই সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যায় এবং ২১শে জুন, *৭৭ ইৎ তারিখে "নাগরিকতৃ” শায়খের হাতে এসে পৌছে যায়। সাথে সাথে তিনি হিজরতের নিয়্যাত করে ফেলেন। নাগরিকতৃ প্রাপ্তির পর এ অধীনের নামে লিখিত পত্রে হযরত শায়খ লিখেন £ "নাগরিকতৃ প্রাপ্তির পর খুশীর পরিবর্তে দুশ্চিন্তাই প্রবল হয়ে গেছে। জানি না, নাগরিকত্বের রীতিনীতি মেনে চল্তে কতটুকু সমর্থ হবো। দু'আ করবেন, আল্লাহ্ তা'আলা যেন এখানকার রীতিনীতি মেনে চলার তৌফিক দান করেন।৯ নাগরিকত্ব লাভের পর জমাঃছানী ১৩৯৭ হিজরীতে পুনরায় হিন্দুস্তান সফরে আসেন। করাচী ও দিল্লী হয়ে তিনি সাহারানপুর পৌছেন। ১০ই শা”বান (২৮ শে জুলাই) তারিখে ' মুসালসালাতে বুখারীর খতম হয়। এ বছর মানে ১৩৯৭ হিজরীর রমযানে আগন্তুক মেহমানদের ভিড় পূর্বের চাইতে বেশী হয়েছিল। প্রথম ও তৃতীয় দশকে কুরআন শরীফ শুনান মওলবী সালমান এবং দ্বিতীয় দশক মওলতী খালিদ। যিলকাদ *৯৭ হিঃ (মুতাবেক অক্টোবর * ৭৭ ইৎ হিজাযে প্রত্যাবর্তন করেন। জিদ্দা থেকে সোজা মদীনা তাইয়িবায় রওয়ানা হয়ে পড়েন। এবারকার অবস্থানকালে ফ$ভা%.21100901109.001
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।