১৩২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) হিন্দুস্তানে তশরীফ আনেন। কোন কোন ঘনিষ্ঠ মহলের পরামর্শ ছিল এই যে, শায়খ যদি একান্তই হিন্দুস্তানে তশরীফ আনেন, তাঁর রমযান যেন সাহারানপুরে কাটান, যাতে করে সামগ্রিক ও সুদূরপ্রসারী উপকার বর্তীয়। পাকিস্তানী ভক্তদের চেষ্টা তদবিরে এবার পাকিস্তানের ভিসা পাওয়া যায়। সে হিসাবে ২৩ জমাঃউলা ১৩৯৪ হিঃ (২৪ শে মে, ১৯৭৪ ইং) তারিখে মদীনা শরীফ থেকে মকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে পড়লেন। এ লেখকও তখন তীর সঙ্গী। মগরিবের পর যাত্রা শুর হলো। ডাঃ ইসমাঈল সাহেবের অনুরোধক্রমে রাতসহ প্রায় বিশ ঘন্টা বদরে অতিবাহিত হলো। (তখন উক্ত ডাক্তার সাহেব বদরের সরকারী ডাক্তার ছিলেন।) রাত্রে মসজিদে আরীশের খোলা ময়দানে শয়ন করেন। পরদিন বাদ আসর বদর থেকে পুনরায় যাত্রা করে রাতের বেলা মাদ্রাসা সউলতিয়া পৌছলেন। ২২শে জুন, ১৯৭৪ ইং তারিখে শায়খ জিদ্দা থেকে করাটীর পথে বিমানে চড়লেন এবং ৩টা ২৫ মিনিটে করাটী বিমান বন্দরে অবতরণ করলেন। সেখানে আড়াই তিন হাজার অভ্যর্থনাকারীর বিরাট সমাবেশ অপেক্ষমান ছিল। যুহরের নামায মক্কী মসজিদে পড়লেন। করাচীতে মাওলানা মুফতী মুহাম্মদ শফী সাহেবের মাদ্রাসায় এবং মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব বিন্ুরীর মাদ্াসায়ও যাওয়া হয়। এ যাত্রায় মাওলানা জাফর আহমদ সাহেব উছমানী থানবীর সাথেও মুলাকাত হলো। শুক্রবার দিন রায়বিণ্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে সাক্ষাৎপ্রার্থীদের বিরাট সমাবেশ ছিল। রায়বিও্ড থেকে যান ঢডিয়ায়। সেখানে প্রচুর ভিড় ছিল। দিল্লীর টিকেট যেহেতু করাটী থেকে নির্ধারিত ছিল, তাই কারচী ফিরে যেতে হয়। ১৪ই জুলাই করাটী থেকে দিল্লী পৌঁছেন এবং একদিন দিল্লীতে কাটিয়ে ১৬ই জুলাই সাহারানপুর পৌছেন। সাক্ষাৎ লাভের জন্য উদগ্রীব ভক্তগণ দূরদূরান্ত থেকে সফর করে সাহারানপুর এসে পৌছুতে থাকেন। এবারের হিন্দুস্তান অবস্থানকালে মেওয়াতেরও একটি সফর হয় এবং আগষ্টের সাহারানপুরের তাবলীগী ইজতেমায়ও শরীক হন। এবারের (১৩৯৪ হিঃ) রমযান অত্যন্ত ধুমধামের সাথে নতুনভবনের মসজিদে অতিবাহিত হয়। পূর্বেই ধারণা করা হয়েছিল যে, এবার ভক্তদের ভিড় খুব বেশী হবে। হলোও তাই। রমযানের প্রারস্তে ৮/৯ শ' জনের অনুমান করা হয়েছিল। শেষ দিকে সে সংখা আঠারো শ'তে উন্নীত হয়।৭ তারাবীহতে দৈনিক তিন পারা শুনবার অভ্যাস ছিল-যাতে করে প্রত্যেক দশকে এক খতম হতে পারে। এ বছর ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।