আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

মদীনা তাইয়িবায় স্থায়ীভাবে বসবাস ১৩১ একামা (নাগরিকত্) হয়ে গিয়েছে। শুনে সবাই তো হতবাক! এখানে যারা পনের কুড়ি বছর ধরে পড়ে আছেন, অনেক বড় বড় লোকের সুপারিশেও তা" তাঁদের অদ্যাবধি হয়নি। এটাও জানা যায় যে, শায়খের 'একামা” (সৌদী নাগরিকত্ব) সরাসরি বাদশাহ ফয়সাল মজলিসের পরামশ না চেয়ে নিজেই দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সে যাই হোক, তাতে শায়খ সালেহ্‌ কায্যায ও শায়খ মুহাম্মদ উলুতীর চেষ্টার যথেষ্ট দখল ছিল। একামা তো আনুষ্ঠানিকতার সকল স্তর অতিক্রম করে অনেক পরেই পাওয়া যায়-যার শুরু হয়েছিল ২৩শে জমাঃছানী ১৩৯৩ হিঃ থেকে। ২৫শে আগস্ট ১৯৭৩ ইং তারিখে শায়খ পাকিস্তানের রায়বিণ্ডে অনুষ্ঠিতব্য ইজতিমা উপলক্ষে মক্কা শরীফের পথে রওয়ানা হয়ে পড়েন। কিন্তু এ সফর শেষ পর্যন্ত হতে পারেনি। এ সময় রমযান শুরু হয়ে যায়। শায়খ মাওলানা মুহাম্মদ সালেম সাহেবের ওখানে খাওয়া দাওয়া সেরে সোজা তান্ঈম যেতেন। সেখান থেকে উমরার জন্য ইহ্রাম বেঁধে তাওয়াফ ও সাঈ' শেষে যেতেন ভাই সা'দীর ওখানে। সেখানে গিয়ে বিশ্রাম করতেন। পনের রমযানের তারাবীহ্‌ পড়ে মদীনা শরীফ রওয়ানা হয়ে যান। হিজাযে অতি বাহিত প্রত্যেকটি রমযানের প্রথমার্ধ উমরার আহে মক্কা শরীফে এবং বাকী অর্ধেক মসজিদে নববীতে ই”তিকাফের উদ্দেশ্যে মদীনা শরীফে অতিবাহিত হতো। এবার শায়খের ই,তিকাফস্থল ছিল বাবে-সউদের সামান্য একটু আগে। ২৬শে রমযানের রাতের বেলা ইসরাঈলী যুদ্ধের বিভীষিকাময় সংবাদ এসে পৌছলো। এ জন্যে খতমে বুখারীর ব্যবস্থা করা হলো। রাতের রেডিওতেই আবার যুদ্ধ বিরতির ঘোষণা প্রচারিত হলো। হিন্দুস্তান ও পাকিস্তানের সফর রমযানের পরই শুরু হলো প্রবল জ্বরের পালা । এ কারণে এবার হজ্জ করা সম্ভবপর হলো না। এ বছর মাওলানা ইনামুল হাসান তীর সঙ্গী সাথীসহ হজ্জ করেন। 'একামা' থাকায় এখন হিজাযে অবস্থানই ছিল শায়খের মুখ্য, বাইরে যাওয়াটা গৌণ। একামাধারীদের ছয় মাসের বেশী বাইরে থাকার অনুমতি নেই। তাতে একামা বাতিল হয়ে যাবে। মওলভী হারূনের ইন্তিকালজনিত কিছু অসুবিধা ও অন্যান্য প্রয়োজনে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন হযরত শায়খের হিন্দুস্তানে আগমনের প্রয়ো- জনীয়তা তীব্রভাবে অনুভব করছিলেন। তাঁদের বিশেষ অনুরোধে হযরত শায়খ ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।