আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৩০ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) আব্বাস সাহেব বুখারী প্রমুখও হযরতের শ্বীতি ও নৈকট্য অর্জনে সমর্থ হয়েছিলেন ।৫ অত্যন্ত আক্ষেপের বিষয়, কেবল আরব বিশ্বই নয়, বিশ্বব্যাপী নতুন প্রজন্মের র্চি ও দৃষ্টিভঙ্গী পরিবর্তিত হয়ে যাওয়ায় এবং বিভিন্ন জামাআতের পক্ষ থেকে তাসাওউফ বিরোধী প্রচারণার ফলে সৃষ্ট ধুমজালের দরুন আরব আলিম ফাযেলগণ, বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহে অধ্যায়নরত শিক্ষার্থিগণ এবং বহিরাগত হাজী ও যিয়ারতকারিগণ শায়খুল হাদীছের সাহচর্য থেকে উপকৃত হওয়ার সুবর্ণ সুযোগের খুব কমই সদ্যবহার করেছেন। কেউ ভাল করে তাকিয়েও দেখেন নি, মসজিদে- নববীরই ছায়াতলে সুন্নতের অনুসারী একজন জবরদস্ত মুহাদ্দিছ ও আলিম এবং আধ্যাত্মিক জগতের দিকপাল স্বয়ং নবী করীম (সা)-এর চরণতলে বসে অধ্যাত্মবাদিদের খেদমত ও তারবিয়াত দেবার মানসে পৃথিবীর যাবতীয় সম্পর্ককে পরিত্যাগ করে অহোরাত্রি বসে আছেন। কখনও যদি বাইরের কোন কোন জীদরেল আলিম এ মহান ব্যক্তিত্বের পরিচয় পেতেন, তখন তীরা সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করতেন এবং তাঁর খেদমতে উপস্থিতও হতেন। তাদের মধ্যে এ অকিঞ্চনেরও কয়েকজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বকে তীর সাথে পরিচিত করার সৌভাগ্য হয়েছে। এঁদের মধ্যে আছেন উস্তাদে আকবর শায়খ আবদুল হালীম মাহমুদ শায়খুল জামেউল আযহার, উত্তায যুহাম্মদুল মুবারক (সাবেক অধ্যক্ষ, কুপ্লিয়াতুশ শারইয়্যা দামেশক ও সিরিয়ার সাবেক মন্ত্রী, আল্লামা আল জালীব বালখুজা (মুহাদ্দিস ও মুফতী তিউনিস) প্রমুখ বিশিষ্ট আরব পণ্ডিত ও বিদ্বজন-যীরা মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পরিষদ ও উ্বতম পরিষদের (মজলিসে আ+লার) সভায় উপস্থিত হওয়ার জন্য মদীনা শরীফে আসতেন এবং এ অকিঞ্কনেরও নে পরিষদসমূহের সদস্য হওয়ার কারণে তাঁদের সাথে উঠা বসা করার সুযোগ হতো। হযরত শায়খের আইনগত 'কফীল, হওয়া, টিকেট প্রেরণ প্রভৃতি ব্যাপার সর্বদাই আলহাঙজ্জ মুহাম্মদ সাঈদ রহমতুল্লাহ্‌ (ভাই সা"দী)-এর দায়িতে ন্যস্ত থাকতো । এবার শায়খের আগমনের পর থেকে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য তিনি খুবই চেষ্টিত ছিলেন এবং শায়খ মুহাম্মদ সালেহ আল-কায্যায (আমীনে আম, রাবেতায়ে আলমে ইসলামী)-এর মাধ্যমে চেষ্টা শুরুও করেছিলেন, মক্কার প্রসিদ্ধ আলিম সায়্যিদ মুহাম্মদ উলুভী মালিকীও এ চেষ্টায় অংশগ্রহণ করেন। এমন সময় ১৬ জমাঃ উলা ১৩৯৩ হিঃ (১৭ই জুন, ১৯৭৩ ইং) তারিখে হঠাৎ খবর পেলাম যে, ফ$ডা%$.21100901109.001

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।