আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১২৮ হায়াতে শায়খুল হাদীছ মাগুলানা যাকারিয়া (র) কিতাবাদির মুদ্রণ ও প্রচারার্থ মক্কা মুয়ায্যমায়-মাকতাবায়ে বাবুল উমরাতে স্বতন্ত্র "মাকতাবায়ে ইমদাদীয়া” নামে এবং মুদ্রণের সুবিধার্থ স্বতন্ত্র প্রেস "মাতাবিউর রশীদ” প্রতিষ্ঠার দ্বারা তিনি হযরতের যে সন্তুষ্টি ও দু'আ লাভ করেন, তা” অনেক মুজাহাদা ও ত্যাগ-তিতিক্ষার পরই বিশিষ্ট খাদেমগণের ভাগ্যে ঘটে থাকে। আফিকা ও হিন্দস্তানের সফরে (যার বিবরণ পরে আসছে) তিনি ছিলেন হযরতের বিশিষ্ট সফরসাথী, বিশেষ বিশেষ মওকায় মুনাজাত পরিচালনাকারী জুমুআর ইমাম ও খতীব এবং হযরতের দোতাষী ও ভাষ্যকার। তাঁর শ্রদ্ধের পিতা মালিক আবদুল হক সাহেব দীর্ঘকাল পূর্বে মন্ধা মুয়ায্যমায় হিজরত করে চলে আসেন এবং এখানে একটি কারখানা প্রতিষ্ঠা করেন। তীর প্রত্যেকটি পুত্রই অহরহ হযরতের খিদমতের জন্য প্রস্তুত থাকতেন এবং নিজেদের গাড়ি ও অন্যান্য সবকিছু হযরতের আরামের জন্য ওয়াকফ করে রেখেছিলেন। পরবর্তীকালে মক মুয়ায্যমায় হযরতের আবাসস্থল ছিল ভাই সা*'দীর বিশালায়তন প্রাসাদ-যার পাশেই হিন্দুস্তান ও পাকিস্তানের অনেক ভক্তমুরীদানের বাস ছিল। তীদের মধ্যে প্রিয়ভাজন মওলভী ডক্টর আবদুল্লাহ্‌ আব্বাস নদীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এ লেখক ও তার বন্ধুবান্ধুব বহু বছর ধরেই তাঁর আতিথ্য ভোগ করে আসছি। তিনিও হযরতের সাথে সর্বদা খাদেম ও তক্তসুলভ সম্পর্ক রাখতেন এবং হযরত ও তাঁর গোটা পরিবারের প্রতি অত্যন্ত প্রসন্ন ও সদয় ছিলেন। ভাই সা"দীর কৃঠি থেকে তাঁর বাড়ি অল্প কয়েক গজের ব্যবধানেই অবস্থিত ছিল। পাশেই মহল্লার মসজিদ-যা” ভাই সা*দীর বিশেষ যত্রু ও চেষ্টায় একটি বিশালায়তন ও পূর্ণাঙ্গ মসজিদে রূপান্তরিত হয়। এজন্য এ মসজিদটি "মসজিদুর রহমত” নামে পরিচিত। এখান থেকে অদূরেই হাফায়ের মহল্লা-যেখান তাবলীগের খাস মারকায মসজিদ ও মেহমানখানা রয়েছে। হিন্দুস্তান ও পাকিস্তানের জামাআতী মেহ্‌মানদের তা একটি বিশেষ অবতরণস্থল। মদীনা শরীফের সাথে হযরত শায়খের ঘনিষ্টতা ছিল আরও বেশি। এখানে তিনি তাঁর শায়খ ও মুর্শিদ হযরত মাওলানা খলীলুর রহমান সাহারানপুরীর সাথে মাসের পর মাস অতিবাহিত করেন এবং হযরত মাওলানা সায়্যিদ হুসায়ন আহমদ মদনীর অগ্রজ মাওলানা সায়্যদ আহমদ ফয়েযবাদীর আতিথ্য উপভোগ করেন যিনি অনেক বছর ধরে গাঙ্গুহতে তাঁর পিতা মাওলানা মুহাম্মদ ইয়াহ্‌ইয়া সাহেবের একনিষ্ঠ সহকর্মী ও একান্নবর্তী ছিলেন। মাওলানা সায়্যিদ আহমদ ড$ডা%$.21100901109.0010

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।