আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

মদীনা তাইয়িবায় স্থায়ীভাবে বসবাস ১২৭ শায়থ খুবই প্রফুল্ল থাকতেন। প্রিয় মেহমানদের আদর আপ্যায়ন ঠিক তেমনিভাবে করতেন, যেমনটি করতেন সাহারানপুরে দুপুরের দস্তরখানে। মেহমানদের আপ্যায়নের ভার সাধারণতঃ সুফী মুহাম্মদ ইকবাল সাহেবের উপরই ন্যস্ত থাকতো । ডাক্তার ইসমাঈল মার্টেন্ট৪ এবং অন্য ভক্ত খাদেমগণও এব্যাপারে অগ্রণী থাকতেন। মসজিদে-নূরে (মদীনা শরীফের তাবলীগী মারকায) বিশেষ গুরততপূর্ণ ইজতিমাসমূহে অংশগ্রহণ করতেন এবং জান্নাতুল বাকীর যিয়ারতও করতে যেতেন। হিজাযের বিশিষ্ট ভক্ত খাদেম গণ হিজাযের রূহানী ও আধ্যাত্মিক সম্পর্ক ছাড়াও (য়ে সম্পর্কের কোন তুলনা হয় না) শায়খ ও তাঁর খানদানের লোকদের এ পাকভুমির সাথে এক প্রকার দেশীয় ও আত্মীয়তাসুলভ সম্পর্ক ছিল। ফলে সে পবিব্রভূমিটি অনেকটা তীর দ্বিতীয় মাতৃভূমি ছিল। মকা শরীফে মাওলানা মুহাম্মদ সাঈদ সাহেব কেরানভী নাধিমে-আউয়াল মাদ্রাসা সউলতিয়ার পরিবারের সাথে আত্মীয়তা ও হদ্যতার সম্পর্ক ছিল। উক্ত মাদ্রাসার নাধিম মরহুম মাওলানা মুহাম্মদ সলীম সাহেব ছিলেন উক্ত খানদানেরই একজন এবং হযরতের একজন প্রিয় ব্যক্তি। মাদ্রাসা সউলতিয়ার দেওয়ান বা দফতরে (যেখানে হযরত হাজী ইমদাদুল্লাহ্‌ মুহাজিরে মকী (রহ) দীর্ঘকাল অবস্থান করেছিলেন্য দীর্ঘকাল যাবত হযরত শায়খও অবস্থান করেন। মাদ্রাসার বর্তমান নাধিম এবং মাওলানা সাহেবের পুত্র মওলতী মাসউদ শামীম সাহেব এবং মাওলানার ভাতিজা আলহাজ্জ মুহাম্মদ সাঈদ রহমতুল্লাহ্‌ (ওরফে সা'দী) শায়খের নিজ বংশের ছেলেপিলেদের মত ছিলেন। মাদ্রাসায় দীর্ঘকার ধরে বসবাসরত ও মক্কায় হিজরত- কারী হাকীম মুহাম্মদ ইয়াসীন সম্পর্কে হযরতের মামা হতেন। এখানে মাদ্রাসার পরিবেশে পৌঁছলে এমনি মনে হতো যেন সাহারানপুর থেকে দিল্লী অথবা কান্দেলায় গিয়ে পৌঁছেছেন আর কি! হযরতের বিশিষ্ট খাদেম ও খলীফা মালিক মওলবী আবদুল হাফিজ সাহেবের বাড়িও এখানে মক্কা শরীফে ছিল। স্বভাবজাত সেবাপরায়ণতা, আনুগত্য ও মেযাজ- মর্খী বুঝবার অদ্ভুত ক্ষমতাবলে হযরতের কাছে তিনি এমনি এক মর্যাদার আসনে আসীন ছিলেন, যা” খুব কম ভক্তের ভাগ্যেই জুটেছিল। হযরতের আরবী রচনাবলী, বিশেষতঃ এ/....)| ১ (আওজাযুল মাসালিক) এবং হযরত মাওলানা খলীল আহ্মদ সাহারানপুরীর প্রসিদ্ধ শরহে আবূ দাউদ "বযলুল-মজহৃদ” ও অন্যান্য আরবী ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।