আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) জানান। দুবাইতে তাবলীগী জমাআতের লোকজন তীকে বিমান থেকে নামিয়ে নেন। লোকজন তাঁর সাথে সাক্ষাৎ করেন এবং অনেকে বয়আতও হন। পরদিন ২৭শে রবিউল আউয়াল (২রা মে) তিনি মক মুয়া্যমায় পৌঁছেন এবং উমরা করেন। এ সফরে মক্কা শরীফে ভাই সা*দীর২ ঘরে এবং মাদ্রাসা সউলতিয়ার দফতরে অবস্থান করেন। মক্কা শরীফ অবস্থানকালে তীর স্বাস্থ্য ভাল যাচ্ছিল না। পরের দিনই থেকেই মদীনা শরীফ যাত্রার জন্য অস্থিরতা প্রকাশ করছিলেন। কিন্তু খাদিমগণ এভাবে কোনমতেই তীকে ছাড়তে রাযী হলেন না। অবশেষে ১৯শে সে তারিখে মোটরগাড়িতে মদীনা শরীফ রওয়ানা হলেন। পর দিন সাড়ে বারটায় মাদ্রাসায়ে শার' ইয়্যাতে পৌছে যান এবং স্থায়ীভাবে বসবাস শরু করেন। এ মাদ্রাসাটি মসজিদে নববীর 'বাবুন নিসা, তোরণ থেকে মাত্র কয়েক কদমের ব্যবধানে অবস্থিত বিধায় মসজিদে নববীতে হাযিরী এবং রীতিমত জামাআতে শরীক হওয়া খুবই সহজ হলো। শায়খ প্রথমে 'আকদামে-আলীয়া”য় হাযির থাকতেন। কিন্তু এবার পায়ের অসুস্থতার জন্যে পূর্বদেওয়ারের বিপরীত দিকে 'বাবে-জিবরীল” সংলগ্ন ছাপড়ায় অবস্থান করতেন। মদীনার দৈনন্দিন কর্মসূচি মদীনা অবস্থানকালে ফজরের নামাযান্তে যিকির হতো । তারপর কিছুক্ষণ শায়খ বিশ্রাম নিতেন এবং সঙ্গীসাথিগণ তখন নাশতা করতেন। জাগবার পর কিছু ইল্মী বা কিতাবাদি রচনা সংক্রান্ত কাজ করতেন, নতুবা চিঠিপত্র লিখাতেন। যুহর, আসর, মগারিব ও ইশা সব নামাযই মসজিদে নববীতে আদায় করতেন। বাদ- আসর মাদ্রাসায়ে উলুমে শারইয়্যার আঙিনায় আম মজলিস হতো। এ মজলিসে অধিকাংশ সময়ই কিতাব পড়া হতো। এসময় বিশিষ্ট আগন্তুক ও বিশিষ্ট উলামার সাথে সাক্ষাৎ ও পরিচয় হতো। ইশার পর আম দস্তরখান বিছানো হতো। সাহারানপুরে যেখানে দুপুরের আহারই ছিল মুখ্য-_যাতে শায়খ নিজে হাযির থাকতেন, আর রাতের খানা হতো নাম-কা ওয়াস্তে, শায়খের তাতে হাযির থাকা জরুরী ছিল না, মদীনা শরীফে হতো তীর বিপরীত ; এখানকার আসল আহার ছিল রাতের আহার। কোন মেহমান এবেলায় অনুপস্থিত থাকলে হযরত শায়খের মনে তা খুব বাজতো। এ লেখকের সে অভিজ্ঞতা বহুবার হয়েছে। এজন্য মদীনা তাইয়্যিবায় অন্য কোথাও আমার রাতের দাওয়াত রাখা হতো না। এ সময় হযরত ড$ভা%্.21100901109.001

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।