৬ষ্ঠ অধ্যায় মদীনার দৈনন্দিন জীবন £ হিন্দুস্তানের কয়েকটি সফর ও রমযানুল মুবারক হযরত শায়খের দীর্ঘকালের সাধ ছিল, মদীনায় তাইয়িবায় গিয়ে জনমের তরে সফরের সমান্তি ঘটাবেন এবং যার সুন্নত ও শরীআতের এবং হাদীছের খিদমত সারাটি জীবন ধরে করে এসেছেন, তাঁরই চরণে অবশিষ্ট জীবন কাটিয়ে দেবেন। তাঁর প্রিয় শায়খ ও মুর্শিদ (মাওলানা খলীল আহমদ সাহেব)-এরও এই সাধই ছিল এবং অবশেষে তিনি তাঁর এ প্রচেষ্টায় আল্লাহর কৃপায় সফলও হয়েছিলেন। দৃষ্টিশক্তির দুর্বলতা ও অন্যান্য অসুবিধা হেতু দরসদান এবং প্রত্যক্ষভাবে অধ্যয়ন ও রচনাকর্মে অক্ষম হয়ে যাওয়ার পর তীর সে পুরনো ইচ্ছেটি মাথাচাড়া দিয়ে উঠলো। অবশেষে ১৮ই রবিউল আউয়াল ১৩৯৩ হিঃ (২২শে এপ্রিল ১৯৭৩ ইত তারিখে সে লক্ষ্যে হিজাযের উদ্দেশ্যে পাড়ি জমালেন। ইকবালের ভাষায় £ ১৮০১৩০১৪৮০০ ০1৯৯৯ ক পিল লোহা ১০০৮ ০হ৪ 4৮ ০৮০০৫ শত্্গ ক ১5 (১১ ভি ০1০০৯ " জীবন সীঝের দিনগুলিতে ধরিনু পথ যাই মদীনা গুণগুণিয়ে ভাজি যে সুর প্রেমেরই গান আশেকানা সেই পাখীরই তুল্য আমি মরুভূ-তে সন্ধ্যা ঘনায় তখন তাহার ভাবনা কেবল কেমন করে ফিরবে কুলায়।” এ সফরের পরই শায়খ স্থায়ীভাবে মদীনা শরীফে বসবাস শুরু করেন এবং হিজরতের নিয়্যাত করে ফেলেন।১ ২৬শে রবিউল আউয়াল মঙ্গলবার ১৩৯৩ হিঃ (১লা মে ১৯৭৩ই৭ তারিখে বোম্বে থেকে যাত্রা করেন। অসংখ্য ভুক্ত মুরীদান বিমানবন্দরে তাঁকে বিদায় সব্র্ধনা ফ$ভা%্.21100901109.001
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।