আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শায়খের জীবনে রমযান পালনের সনিষ্ঠ কর্মসূচী ১২৩ মুনাওয়ার ও মুফতী মাহমুদ প্রমুখ বিশিষ্ট বন্ধুবান্ধবকে বারবার জিজ্ঞাসা করছি যে রমযানের সময় এখানে যে মেলা লেগে যায় তাতে উপকার বেশি হচ্ছে, না অপকারই বেশি হচ্ছে?” একটা মর্মভেদী ও সময়োপযোগী কবিতা এ প্রসঙ্গে প্রিয়বর মওলবী মুহাম্মদ ছানী মরহুমের সেই কবিতাটি উদ্ধৃত করা মোটেই অপ্রাসঙ্গিক হবে না, যাতে রমযানুল মুবারককে 'আলবিদা, জানানোর ব্যাপারে সেই এঁতিহাসিক উপলক্ষ, সে মনোরম দৃশ্য এবং তার এক এঁতিহাসিক রূপ পরিগ্রহ করার প্রতি সৃম্ষ্স ইঙ্গিত রয়েছে। মওলভী মঈনুদ্দীন সাহেব যখন উচ্চৈঃস্বরে এ কবিতাটি আবৃত্তি করেন তখন এক অপূর্ব দৃশ্যের অবতারণা হয়। স্বয়ং শায়খ এতে অভিভূত হয়ে পড়েন। বিশেষতঃ শেষ দুটি পর্থক্তি শুনে অনেক চোখই অশ্রসজল এবং আবৃত্তিকারীদের কণ্ঠ ভারী হয়ে উঠে। আলবিদা রমযান রহমতের ডাক এসেছে দেখনা ভাগ্যবানের দলে, সিজদা দেওয়ার তরে তারা সবে আল্লার ঘরে চলে। কোল ভরে নিতে নিয়ামত লুটে যতনা ভাগ্যবান, চলে ত্বরা করি সম্মুখ পানে পুণ্য পিপাসুপ্রাণ। আহা মরি কী যে রহমত মাঝে সবাই জুটিল এসে মাতোয়ারা প্রাণ প্রেমিক সুজন নাইকো পিছনে বসে। রহমতভরা বাগিচার মাঝে সতত চরিছে তারা ফুলে ফুলে তারা ভরিছে আপন কোলের বসুন্ধরা। হায়রে কেবল আমি বুঝি রই অভাগা বিশ্ব মাঝে, তাই তো কোলের সব ফেলে দিয়ে খালি হার্তে ফিরি সীঝে। পতঙ্গ সম ছুটে যে এলাম মহ্‌্ফিলে আমি তার সজল নয়নে এসে খালি হাতে যাচ্ছি যে ফিরে আবার। এ নিয়ামতের আমার দ্বারায় হলোনা কদর করা, যাই খালি হাতে মাথা যে আমার পাপের বোঝায় ভরা। ফ$ভা%$.21100901109.001

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।