আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১২২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) ১৩৮৫ হিজরী থেকে শায়খ নতুন ছাত্রাবাসের মসজিদে রমযান পালন শুরু করেন। প্রতি বছরই সমাবেশ ক্রমে বৃদ্ধি পেতে থাকে। ১৩৮৫ সালে চর্লিশ জন ইতিকাফকারী ছিলেন। শেষ পর্যন্ত সংখ্যা দু'শোতে উন্নীত হয়। ১৩৮৬ হিজরীতে ইতিকাফকারীর সংখ্যা দুশো থেকে শুরু হয়। ১৩৮৭ হিজরীতে তীবু লাগানোর প্রয়োজন দেখা দেয়। ছাত্রদের খালি কক্ষসমূহে মেহমানদের রাখা হয়।১৪ ১৩৯৪ হিজরীর রমযান কাটে সাহারানপুরে। নতুন ছাত্রাবাসের মসজিদ তখন দোতলা হয়ে গেছে। রমযানের শুরুতে ৮/৯ শ' জনের মতো মেহমান ছিলেন। রমযানের শেষ তারিখে মওলভী নসীরদ্দীন বলেন 8 আজ মেহমানের সংখ্যা ১৮শ"। প্রথম দশকের শেষদিকেই মেহ্মানের সংখ্যা এক হাজারে দীড়িয়েছিল। ২৭/২৮ রমযান পর্যন্ত মেহ্‌মানের সংখ্যা দুই হাজারে উঠেছিল।১৫ দৈনন্দিন সময়সূচি ছিল এরূপ $ ১১টা বাজে প্রায় এক ঘন্টা ওয়ায-নসীহত। যুহরের পর থেকে আসর পরধন্ত খতমে খাজেগান এবং সশব্দ যিকির (যিক্রে জলী), আসরের পর 'ইকমালুশ-শিয়র্ম ও ' ইরশাদুলমলুক” , মগরিবের পর প্রায় একঘন্টাকাল নফল নামাযাদি ও আহার। তারপর ইশা পর্যন্ত নবাগতদের সাথে এবং অবস্থানকারীদের সাক্ষাৎ প্রদান। ঈদের পরও নতুন ভবনের মসজিদে কয়েকদিন অবস্থান করতে হয়। কেননা, আগন্তুকদের সমাবেশ অনেক বেশী ছিল।১৬ শায়খ ১লা শাওয়াল, ১৩৮৪ হিজরী সম্পর্কে লিখেন, "আমি তো আজ কের বিদায়ী মুসাফাহার সময় মনে করেছিলাম, মেহমান হয়তো শ” পঞ্চাশ জন রয়ে গিয়ে থাকবেন। কিন্তু এখন দেখছি, আজ ও কাল যাঁরা থাকছেন, তাদের সংখ্যা প্রায় পীচ শ' জন। সাহারানপুরে রমযান অতিবাহিত করার সময় শায়খের সাথে অবস্থানকারিগণ যদিও পূর্ণ একাগ্রতার সাথে তিলাওয়াত, নফল ইবাদত ও রমযানের বিশেষ আমলসমূহে নিবিষ্ট থাকতেন (খুব কমই তার ব্যতিক্রম হতো) তবুও শায়খ বারবার বলতেন, সাথীদের যার যত ইচ্ছা খেতে শুইতে পারেন। কিন্তু কেউ গল্পগুজবে মস্ত হবেন না। কেননা, এর চাইতে বেশি ক্ষতিকর আর কিছুই নেই। কিন্ত তারপরও শায়খ রমযানের পূর্ণ সদ্যবহার হচ্ছে বলে নিশ্চিত হতে পারতেন না। কখনো কখনো শায়খ বিনয় প্রকাশার্থে রমযানের এ সমাবেশকে "মেলা, বলতেন। ২৪ শে ফেব্রুয়ারী ১৯৭৪ইং তারিখে এ লেখককে লিখিত এক পত্রে তিনি লিখেন ৪ "আমার এখানের এ ভিড় সম্পর্কে আপনারও জানা থাকবে যে, আমি মওলতী ফ$ডা%.21100901179.001

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।