আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শায়খের জীবনে রমযান পালনের সনিষ্ঠ কর্মসূচী ১২১ দিতেন। তারপর ৮টা পর্যন্ত বুযূর্গানের জীবনের ঘটনাবলী বর্ণনা করতেন। এ সময় বয়আতও করতেন। আযান হওয়ার সাথে ইশার নামাযের প্রস্তুতি শুরু হয়ে যেতো। তিনি নিজেও প্রাকৃতিক প্রয়োজনাদি সেরে নফল নামাযে লিগ হয়ে পড়তেন। তারাবীহ্‌র পর সূরা ইয়াসীনের খতম হতো এবং দীর্ঘক্ষণ ধরে দু'আয় রত থাকতেন। তবলীগী জমাআতের বিশিষ্ট হযরতদের কেউ থাকলে তাঁকে ই মুনা- জাত পরিচালনার জন্য ফরমাশ করতেন। তারপর সাড়ে এগারটা পর্যন্ত কিতাব পড়ে শুনানোর সিলসিলা চালু থাকতো। তবলীগী কারগুজারী (কাজের রিপোর্ট)ও এ সময় শুনানো হতো। এ কিতাবী মজলিস শেষে রাত বারটার দিকে পর্দা ফেলে দেয়া হতো। একেবারে কিছু না খেয়ে থাকলে পিপাসা খুব বেশী হতো, আবার পানি বেশী পান করলে পেটে আর্ঘতার পরিমাণ বেড়ে গিয়ে রমযানের পরেও বেশ কিছুদিন পর্যন্ত কিছু খেতে পারতেন না। এজন্য বন্ধুবান্ধব ও ঘনিষ্টজনদের অনুরোধে ইফতারীর সিলসিলা শুরু করা হয়। হযরত কিছু ফলমূল খেয়ে নিতেন। পৌনে একটা পর্যন্ত বিশেষ মজলিস চল্তো। মুরাকাবার মতো বসে থাকতেন। একটার পর শুয়ে যেতেন। চারটার সময় ঘুম থেকে উঠে প্রাকৃতিক প্রয়োজনাদি সেরে নফল নামাযে লিপ্ত হয়ে পড়তেন। সুবহে সাদিকের আধঘন্টা পূর্বে দুধ কয়েক চামচ ও এক পেয়ালা চা পান করতেন। তারপর নফল নামাযে লিপ্ত হতেন এবং আযান পর্যন্ত এভাবেই নামাযের মধ্যে কাটতো। ১৩৯৫ হিজরীর রমযানের সময়সূচী শায়খের স্বহস্ত লিখিত 'আপ্বীতী, থেকে উদ্ধৃত করছি ৪ "মাগরিবের নামাযান্তে আওয়াবীনের নামাযে দুইপারা, তারপর চা-পান। ইস্তেন্জা প্রভৃতি । তারপর ৮টা থেকে সাড়ে আটটা পর্যন্ত মজলিস। এরই মধ্যে বয়আত ও আলাপ আলোচনা । ইশা নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত। তারপর ইয়াসীন খতম ও দু'আ। তারপর ফাযায়েলে রমযান নোয়া এগারটা পর্যন্ত । বিদায়ী মুসাফাহা পেরে বারটায় দ্বাররুদ্ধ। তিনটা বাজে দরজা খোলা ও সাহ্রীর ইনতেযাম। তাহাজ্জুদে দুই পারা। ফজরের নামাযান্তে ৯টা পর্যন্ত বিশ্রাম। তারপর দেখে দেখে দুই পারা তিলাওয়াত ১১টা পর্যন্ত। একটা পর্যন্ত বিবিধ। যুহরের নামাযান্তে খতমে খাজেগান ও যিকির। দুই পারা মুখস্থ শুনানো। বাদ আসর ইরশাদ ও ইকমাল 1৮১৩ ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।