১২০ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) দেরকে রেখে বাকী চার কামরায় ঢালাও বিছানা করে সাধারণ মেহমানদের ঠাঁই করে দিতে হয়। শেষ পর্যন্ত সকল কামরাতেই ঢালাও বিছানা করে দিতে হয়। ২৩ থেকে ২৮ তারিখ পর্যন্ত প্রায় পৌনে তিন শ' মেহমান দস্তরখানে খেতে বসতেন। উপরন্তু মওলভী নসীরম্দীন সাহেবের ওখানেও কিছু মেহ্ মানের খাওয়ার ব্যবস্থা ছিল।............ ** এবছর তবলীগী জমাআতসমূহে উলামা, মুদাররিসীন ও আহলে ইল্মগণ প্রচুর সংখ্যায় আসেন। হযরত অনেককে খিলাফত প্রদান করেন। গুজরাট, বোম্বাই ও পালনপুরের মেহ্মান- দের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এমনিতে সাধারণভাবে ইউ-পির মেহ্মানদের সংখ্যা বেশী ছিল। আফ্রিকা, আন্দামান, মহীশূর, মাদ্রাজ, বাংলাদেশ, উড়িষ্যা, বিহার ও আসামেরও অনেক মেহমান ছিলেন। যুহর থেকে আসর পর্যন্ত হযরত শায়খ তিলাওয়াতে রত থাকতেন। মেহ্মানগণ তখন যিকিরে মশগুল থাকতেন। আসর পর্যন্ত অধিকাংশ মেহমান সশব্দ যিকিরে এবং কেউ কেউ নিঃশব্দে যিকিরে বা মুরাকাবা এবং কিছু সংখ্যক তিলাওয়াতে লিপ্ত থাকতেন। কথাবার্তা বলা ছিল কঠোরভাবে নিষিদ্ধ। 'আমভাবে এমর্মে হিদায়েত দেওয়া ছিল যে, আমার এখানে যদি আস, তবে গল্পগুজবে লিপ্ত হয়ো না, শুয়ে থাকো অথবা চুপ থাকো তাতে কোন আপত্তি নাই। আসরের পর কিতাবাদি পড়ে শুনানো হতো। 'ইমদাদুস সুলুক, আল্লামা সুয়ুতীর একখানা রিসালা, অপর একখানা রিসালা, তারপর ইতমামুন্ নি'আম তরজমা তাবভীবুল হিকাম, তারপর ইকমালুশ-শিয়াম শরহে ইতমামুন- নি'আম প্রভৃতি সুলুক বা আধ্যাত্মিক পাঠ্য কিতাবাদি পূর্ণ রমযান মাস পড়ে শুনানো হয়। ইফতারের পনের মিনিট পূর্বে কিতাব শুনানো বন্ধ করে দেয়া হতো এবং শায়খ পর্দার অন্তরালে মুরাকাবার নিমগ্র হতেন। মদনী খেজুর ও যমযম দিয়ে ইফতার করতেন। কিছু খাওয়ার অভ্যাস ছিল না। তারপর আবার ধ্যানমগ্র হতেন। মগরিবের নামাযের পর প্রায় পৌনে এক ঘন্টা নফল নামাযাদিতে মশগুল থাক্ৃতেন। তারপর দুটো ডিমের কুসুম খেয়ে এক পেয়ালা চা পান করে নিতেন। তারপর পর্দা তুলে দেওয়া হতো। সোয়া সাতটার দিকে 'আম মজলিস শুরু হয়ে যেতো। নবাগতদের সাথে মুসাফাহা করতেন এবং কবে পর্যন্ত মেহমান থাকবেন, তা” জিজ্ঞাসা করতেন। কোথায় মেহমান অবস্থান করবেন তা" বলে ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।