আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

[বার] আমি পত্র লিখে লিখে হযরত শায়খ সম্পর্কে অনেক মূল্যবান তত্ব সংগ্রহ করি। অনেক কথা মৌখিকভাবে জিজ্ঞাসা করে তাঁর জবাব লিপিবদ্ধ করি। স্পষ্টত এটা ছিল তাঁর দিক থেকে একটা কষ্টকর সাধনা ও ত্যাগের ব্যাপার। কিন্তু এটাকে আমার সৌভাগ্যই বলুন, আর কর্মকুশলতাই বলুন অথবা তাঁর শ্নেহবাৎসল্য ও অনুগ্হই বলুন, আমি এভাবে অধিকাংশ তন্ই হস্তগত করি। এভাবে সেসব তন্তের সাহায্যেই তার জীবনচরিতের একটা সংক্ষিপ্ত কাঠামো তৈরী হয়ে যায়।২ প্রকৃতপক্ষে এ জরুরী কাজটি যদি তখনই আল্লাহ্‌র মর্ধীতে সম্পন্ন না হতো, তা*হলে আমার জন্যে এ জীবনী রচনার কাজটা হতো অত্যন্ত দুরূহ। আর যদি তা, সম্পন্ন হতোও, তবে বর্তমান পুস্তকের মতো তা ততোটা নির্ভরযোগ্য হতো না। হযরত শায়খ তাঁর সাত খণ্ডে সমান্ত স্বীয় আপবীতি বা আত্মচরিতের স্থানে স্থানে স্বীয় স্বভাবসুলভ বিনয় প্রকাশ করে বলেছেন, ব্যক্তিগত জীবনের বর্ণনা ও কামালাতের পরিবর্তে সেসব দিককেই বেশী ফুটিয়ে তোলা দরকার যা ধর্মীয় জ্ঞানান্বেষী তালেবে-ইল্ম, উলামা এবং আধ্যাত্মিক উন্নতিকামীদের জন্য শিক্ষণীয় ও পয়গামবহ। এতদসত্বেও এ দীন লেখক 'আপবীতি” পূর্ণটাই সম্মুখে রেখে সেই ফীকগুলোও পূর্ণ করে দিয়েছেন। আপবীতির সেসব বর্ণনা এখানে পূর্ণরূপে আত্মস্থ করা হয়েছে এবংএ জীবনীর মৌলিক উপাদান হচ্ছে সেই বিবরণগুলোই। "সাওয়ানিহে ইউসূফ” থেকে গৃহীত ও উদ্ধৃত সেই প্রবন্ধটি ছাড়াও তাঁর জীবনকাহিনীর প্রধান উৎস হযরত শায়খের আপবীতি, তাঁর উদ্দু রচনাবলী এবং হযরত শায়খের বিশিষ্ট মুরীদ ও পরম বিশ্বস্তজনদের লিখিত সফরসমূহের বিবরণ, বিশেষত সেসব হম্তলিখিত উপাদান যা তাঁর দক্ষিণ আফ্রিকা ও ইল্ল্যান্ড সফরকালে বিশিষ্ট খাদিমগণ ও সফরসঙ্গিগণ কর্তৃক লিখিত হয়। অন্তিম রোগভোগ ও ওফাত সংক্রান্ত বিবরণ লেখার সময়ও লেখকের সম্মুখ রয়েছে সেসব নির্ভরযোগ্য বিবরণ ও পত্রাদি যা মদীনা শরীফ থেকে একান্তই ঘনিষ্ঠ জনদের কাছে লিখিত হয়েছিল। পূর্বপুরুষগণের বংশ বর্ণনার ভিত্তি, এ লেখকেরই লিখিত "মাওলানা ইলিয়াস সাহেব আওর উন্কী দীনী দাওয়াত”। কেননা, উক্ত দুই মনীবীর জীবনীর এ অংশটি, দুই- জনেরই একরূপ-দু'জনেই এ অংশের সমান অশীদার। মাওলানা ইহতেশামূল হাসান কান্দেলতীর কিতাব "হালাতে মাশায়েখে কান্দেলা” ও সম্মুখে ছিল-যা কিছু কিছু ইতিহাস সংক্রান্ত ভুলচুক ও অপূর্ণতা সত্ত্বেও (যা এ পুস্তকে চিহিত করে দেয়া ২. হযরত শায়খের জীবনবৃত্তান্তের এ অংশটি সাওয়ানিহে হযরত মাওলানা ইউসুফ কান্দেলভী”-এর ৭৫ থেকে ১৩৯ পৃষ্ঠা পর্যস্ত ৬৪ পৃষ্ঠাব্যাপী প্রকাশিত হয়।

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।