আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) অন্তরালে একান্তই নিভৃতে থাকতেন। আযানের সাথে সাথে মদীনার খেজুর ও এক পিয়ালা যমযমের পানি দিয়ে ইফতার করতেন। তারপর ধ্যানমগ্ন হতেন বা ঠেস লাগিয়ে বসতেন। মগরিবের নামাযের পর মেহমানদেরকে আহার করানো হতো আর হযরত আযানের আধঘন্টা পূর্ব পর্যন্ত দীর্ঘক্ষণ পর্যন্ত নফল নামাযে লিপ্ত থাকতেন। এ সময় দু, একটি ডিম খেতেন। তারপর এক পেয়ালা চা। এ চাও সপ্তাহ দশদিন পরে অনেক বলার পর ধরেছেন। অনুরূপভাবে ডিমও অনেক বলার পর মঞ্জুর করেছেন। ভাতরুটি তো পূর্ণ রমযান মাসে বরং তার একদিন পূর্বেও মোটেও মুখে দেননি। ইশার আযানের আধঘন্টা পূর্বে পর্দা তুলে দেয়া হতো। হযরত ঠেস দিয়ে মেহমানদের দিকে মুখ করে বসতেন। লে এক অপূর্ব দৃশ্য। এ সময় নতুন আগন্তুকগণ দেখা করতেন। তারপর আযান হতেই যার যার প্রাকৃতিক কর্মাদি সেরে প্রথমে নফল তারপর ইশার ও তারাবীহর নামাযে লিগু হয়ে পড়তেন। এবারকার রমযানে তিন ভাগে কুরআন শুনেন। প্রথমে শুনান মুফতী ইয়াহ্‌ইয়া সাহেব, তারপর হাফিয ফুরকান সাহেব তারপর সাহেবজাদা সালমান__ মুফতী ইয়াহইয়া সাহেবের পুত্র।পূর্ণমাস ইতিকাফে অতিবাহিত হয় । মেহমান- দেরও অধিকাংশই ইতিকাফ করেন এমন কি কোন কোন সময় ডাকঘরে যাবার মতো একটা লোকও খুঁজে পাওয়া যেতো না। হযরতের ৩/ জন খাদেমকেই কেবল প্রয়োজনের খাতিরে ইতিকাফের বাইরে থাকতে দেখা যায়। রমযানের শেষ দশক বা তারও কিছু পূর্বে কোন কোন বন্ধুবান্ধবের বার বার মিষ্টি বা কাবাব আনার দরুন তারাবীহ্‌র পর এক দুলোকমা শামী কাবাব বা মিষ্টান্ন ও মুখে দিতেন। কিন্তু অধিকাংশই বিলিয়ে দিতেন। রমযানের শুরুর দিকে ঘোষণা করে দেয়া হয় যে, তারাবীর পরে কিতাব পাঠ করা হবে। হযরত নিজেই তা” বলে দিয়েছিলেন। তাই তারাবীহর পর কিতাব পড়া হতো। আর এ সময় চানা বা ফুলকি প্রভৃতি পরিবেশনের যে প্রথা পূর্ব থেকে চলে আসছিল, সময়ের অপচয় রোধের জন্য এবার তা” বন্ধ করে দেয়া হয়। কিতাব পাঠ শেষে হযরত বলতেন, "হযরতরা! এবার যান, মূল্যবান সময়ের সদ্বাবহার করুন গে!” অধিকাংশ মেহমানই তখন তিলাওয়াত ও নফল নামায প্রভৃতিতে প্রবৃত্ত হতেন। হযরত নিজেও আপন সাধনায় লিপ্ত হয়ে পড়তেন। কিছুক্ষণ পর পর কিছুক্ষণের জন্য আরামও করতেন। কিন্তু তাও হাদীছে বর্ণিত ফ$ভা%.21100901109.001

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।